Wednesday, June 24, 2026

সপ্তাহশেষে দু.র্ঘটনা! মেয়ো রোডে উল্টে গেলো যাত্রীবোঝাই বাস, আ.হত ১৬

Date:

Share post:

সপ্তাহশেষে (Weekend) ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী শহর কলকাতা (Kolkata)। শনিবার বিকেলে মেয়ো রোডের (Mayo Road) কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস (Mini Bus) উল্টে বাধে বিপত্তি। এদিন মেটিয়াবুরুজ হাওড়া (Metiabruz-Howrah) রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ভিতর থাকা যাত্রীরা বাসের নীচে আটকে পড়েন বলে খবর। তাঁদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। জানলা ভেঙে আটকে পড়া যাত্রীদের বাসের বাইরে বের করে আনা হয়। জানা গিয়েছে, বাসের মোট ১৬ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক (Critical)। সবাইকেই এসএসকেএম হাসপাতালের (SSKM) ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়েছে।

তবে মিনিবাসটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। গোটা ঘটনায় চরম আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ মেয়ো রোডে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বিকেলে হাওড়া থেকে মেটিয়াবুরুজের দিকে যাচ্ছিল ওই মিনিবাসটি। কিন্তু মেয়ো রোডের কাছে একটি বাইককে ওভারটেক করতে গিয়ে বাসটি উল্টে যায়। বাসটি এমন ভাবে উল্টে যায় যে, যাত্রীদের বার করা সম্ভব হচ্ছিল না। পরে পুলিশ এবং পথচলতি মানুষ এসে বাসের সামনে এবং পিছনের কাচ ভেঙে যাত্রীদের বের করে। তবে বাসযাত্রীদের পাশাপাশি আহত হয়েছেন ওই বাইক আরোহীও (Bike Rider)। তাঁর বাইকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য মেয়ো রোডের একটি অংশে যানচলাচল বন্ধ করে দেয় পুলিশ। উল্টে যাওয়া বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলে নিয়ে আসা হয় ক্রেন। তবে বাসের চালক ও কন্ডাক্টরকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ (Interrogation) শুরু করছে পুলিশ।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...