Friday, June 26, 2026

হাওড়া কাণ্ডের তদন্তে সিআইডি, সকাল থেকে থমথমে এলাকা, চলছে মাইকিং

Date:

Share post:

রামনবমী(ramnavami) মিছিলকে কেন্দ্র করে হাওড়ায় ব্যাপক অশান্তির ঘটনায় এবার তদন্ত নামছে রাজ্য পুলিশের সিআইডি(CID)। সেদিন কি ঘটেছিল এবং কিভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো, সেদিন বন্দুক নিয়ে মিছিলে কেউ কীভাবে অংশ নিল, কারা তারা, কারা অশান্তির মূলে, অশান্তি আটকাতে পুলিশই বা কী ভূমিকা নেয়, কী ব্যবস্থা ছিল পুলিশের(Police) তরফে, তা খতিয়ে দেখবে সিআইডি। সিআইডির উচ্চপদস্থ কর্তারাও ঘটনাস্থলে যাবেন খতিয়ে দেখতে।

এদিকে বৃহস্পতিবার এর ঘটনার পর আজ শনিবারও থমথমে অবস্থা হাওড়ার শিবপুর এলাকায়। হাওড়া এবং শিবপুর থানা এলাকায় ইতিমধ্যেই জারি হয়েছে ১৪৪ ধারা। এলাকাবাসীকে শান্ত থাকার আবেদন জানিয়ে মাইকিং শুরু করেছে প্রশাসন। কোনরকম জমায়েত তৈরি হলে তা হটিয়ে দেওয়া হচ্ছে। হাওড়া শহরের বেশ কয়েকটি পিনকোডে ইন্টারনেট ব্যবহারের উপর নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। হাওড়ার জেলাশাসকের দফতর থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। উস্কানিমূলক বার্তা এবং ভিডিওর ক্ষেত্রে টেলিকম, ইন্টারনেট এবং কেবল পরিষেবা প্রদানকারীদের নোটিস জারি করেছেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য। সব মিলিয়ে এলাকার পরিস্থিতি শান্ত থাকতে একদিকে যেমন কোমর বেঁধে ময়দানে নেমেছে প্রশাসন। অন্যদিকে এই অশান্তির কালপ্রিটদের খুঁজে বের করতে কোমর করছে রাজ্য পুলিশের সিআইডি।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে ফের অশান্ত হয়েছিল শিবপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, জায়গায় জায়গায় মানব-ঢাল তৈরি করে পুলিশ। মোতায়েন করা হয় বিশাল বাহিনী। বিভিন্ন জায়গায় জমায়েত হঠিয়ে দেয় পুলিশ। দীর্ঘক্ষণ বন্ধ থাকে জিটি রোডের দুধারে দোকান-পাট। শিবপুরের কাজিপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত পুরো এলাকায়, বন্ধ হয়ে যায় যান চলাচল।হাওড়া সিটি পুলিশের সিপি-র নেতৃত্বে গলিতে গলিতে অভিযান চালায় পুলিশ। দফায় দফায় লাঠি উঁচিয়ে তেড়ে যায় তারা। শেষ অবধি পৌনে পাঁচটা নাগাদ শুরু হয় যান চলাচল।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...