Tuesday, April 7, 2026

এবারের দুয়ারে সরকারে চমক ‘মুখ্যমন্ত্রীর চিঠি’, কী লেখা তাতে?

Date:

Share post:

দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের কাছে মোবাইলের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কণ্ঠে বার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আগেই করা হয়েছে। এ বার সেই তালিকায় সংযোজিত হয়েছে মুখ্যমন্ত্রীর লিখিত বার্তা। লিখিত বার্তায় থাকছে বিস্তারিত তথ্য দিয়ে দুয়ারে সরকার শিবির নিয়ে মুখ্যমন্ত্রী (CM) জানান, রাজ্যের মানুষকে সরকারি পরিষেবা পৌঁছে দিতে ২০২০ সাল থেকে দফায় দফায় পাঁচ বার দুয়ারে সরকার শিবির হয়েছে। এই নিয়ে ষষ্ঠবার এই শিবির করছে সরকার। রাজ্যের সব পুরসভা এবং পঞ্চায়েত এলাকায়, এই পরিষেবা বুথ স্তরে দেওয়া হবে হবে বলেও চিঠিতে লেখেন মমতা (Mamata Banerjee)।

• সরকারি পরিষেবা পাওয়ার জন্য প্রথম পর্যায়ে ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
• দ্বিতীয় পর্যায়ে ১১ থেকে ২০ এপ্রিল শিবির থেকে পরিষেবা প্রদানের কাজ চালানো হবে।
• মোট ১ লক্ষ শিবির হবে, তার ৭০ শতাংশ স্থায়ী জায়গায়, বাকি শিবির ভ্রাম্যমাণ।

এ বার দুয়ারে সরকারের কর্মসূচি থেকে মোট ৩৩ ধরনের পরিষেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে এই প্রথম চারটি পরিষেবা যুক্ত করা হয়েছে। বিধবা পেনশন, মেধাশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এবং বাংলা কৃষি, সেচ, যোজনার আওতায় ক্ষুদ্র সেচ প্রকল্প। এর পাশাপাশি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পটিকেও এ বারের শিবিরে যুক্ত করা হয়েছে। উপভোক্তারা সরাসরি মুখ্যমন্ত্রীর চিঠি হাতে পেলে সন্তুষ্ট হবেন। সরকারের সঙ্গে রাজ্যের মানুষের সংযোগ তৈরি হবে।

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...