Friday, June 26, 2026

সাধারণের রেহাই নেই, অপরিবর্তিত রান্নার গ্যাসের দাম

Date:

Share post:

চলতি মাসেও রান্নার গ্যাসের দামে সাধারণ মানুষকে রেহাই দিল না মোদি সরকার(Modi government)। বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিছুটা কমানো হলেও একই রইল গৃহস্থের রান্নার গ্যাস(LPG cylinder)। অন্যদিকে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম গত মার্চ মাসে ৩৫০ টাকা বাড়ানো হয়েছিল। ১ এপ্রিল কলকাতায় সেই দাম ৮৯ টাকা কমিয়ে বর্তমানে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য ২১৩২ টাকা হয়েছে।

গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য কলকাতায় ১১২৯ টাকা রয়ে গিয়েছে। দিল্লিতে সিলিন্ডারে দাম ১১১১.৩ টাকা, মুম্বইতে ১১০২.৫০ টাকা, চেন্নাইতে ১১১৮.৫০ টাকা। প্রসঙ্গত গত মার্চ মাসে ৫০ টাকা দাম বাড়ানো হয়েছিল গার্হস্থ সিলিন্ডারের। এবারও সেই গ্যাসের দাম একই রাখা হলো। সব মিলিয়ে নতুন অর্থবছর শুরুতে সাধারণ মানুষকে বিন্দুমাত্র স্বস্তি দিল না সরকার। তবে কেন্দ্রীয় সরকার আগেই ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে ১৪.২ কেজির সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকি আরও একবছর বাড়ানো হবে। অর্থাত্‍ যে সব পরিবার উজ্জ্বলা প্রকল্পের অধীনে এলপিডি ব্যবহার করেন, তাঁরা ২০২৪-এর মার্চ পর্যন্ত এই সুবিধা পাবেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...