Saturday, April 4, 2026

এপ্রিলের শুরুতেই ‘একেন থালি’র উদ্বোধনে টিম ‘দ্য একেন’, ‘উটকো’ ঝামেলার ইঙ্গিত অনির্বাণের !

Date:

Share post:

‘মাছে ভাতে গোয়েন্দা’র পাহাড় ছেড়ে এবার রুদ্ধশ্বাস রাজস্থান (The Eken Ruddhaswash Rajasthan) সফর শুরু আগামী পয়লা বৈশাখে (Bengali New Year), প্রযোজনায় SVF। এপ্রিলের প্রথম দিনে সেই সফরের মুহূর্ত তুলে ধরার পাশাপাশি ‘আহেলী’তে (Aheli Restaurent) ‘একেন থালি’র উদ্বোধনে হাজির টিম ‘দ্য একেন’ । জয়সলমীরের পটভূমিতে একেন বাবুর ‘উটকো ঝামেলা’ তৈরি করলেন যিনি, সেই পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee) কম কথার মানুষ। কিন্তু বাংলার এবং বাঙালির সত্যজিৎ নস্টালজিয়াকে উসকে দিয়ে একেনকে নিয়ে তিনি উচ্ছ্বসিত। তবে স্রষ্টার প্রয়াণে দায়িত্ব আরও বাড়ল, স্বীকার করলেন পরিচালক অভিনেতা দুজনেই।

অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)যে যথার্থই ‘দ্য একেন’ তা নিয়ে বাঙালির কোন সন্দেহ নেই। টিজার থেকে শুরু করে ট্রেলার সবই ঠিক ক্যামেরার ফোকাস কেড়ে নিলেন বাঙালির মাছের ভাতে গোয়েন্দা। তিনি জানালেন আগামী ছবির গল্প ঠিক হবে ছবি মুক্তির দিন সন্ধ্যেবেলা যেমনটা গতবারেও হয়েছিল। এই সিনেমার গোটা কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে তিনি, তাই স্বাভাবিকভাবেই দায়িত্ব বরাবরই বেশি। টিমের বাকি মেম্বাররা বলছেন একেন বাবুর হিউমার তাঁর রহস্য উন্মোচনের পদ্ধতির মতোই বেশ উদ্ভট। এই ছবিতেও সেই রেশ ধরা পড়েছে।

‘বাপিবাবু’ অর্থাৎ সুহোত্র মুখোপাধ্যায়(Suhotra Mukherjee) জানান এই সিনেমার জন্যই তাঁর রাজস্থান যাত্রা। পাশাপাশি ‘ সোনার কেল্লা’ ঘোরা, মুকুলের বাড়ি দেখা থেকে শুরু করে ভৌতিক অভিজ্ঞতার কথাও বললেন তিনি।

প্রমোথ মানে সোমক ঘোষ (Somok Ghosh)কথার শুরুতেই প্রমিস করলেন তিনি আর উটে চড়ার কথা জীবনেও ভাববেন না, সৌজন্যে শুটিং মেমোরি। একেন ব্রম্ভান্ড মানেই অনেক চমক এবার সেখানেই নতুন টিম মেম্বার সন্দীপ্তা সেন। সিনেমায় তিনি মিউজিয়ামের কিউরেটর। দর্শকদের উদ্দেশ্যে বললেন “চমক আছে”। ছবিতে অভিনয় করেছেন সুদীপ মুখোপাধ্যায়ও।

আহেলিতে জমজমাট ভেজ আর ননভেজ থালি দেখে লোভ সামলাতে পারলেন না কেউই। একেন বাবুর ব্যক্তিগত পছন্দ মাছ মাংস দুটোই। প্রমোথ অবশ্য মাটনেই মন বসালেন। সিনেমার মতোই বেশ সিরিয়াস বাপি বাবু সুহোত্র। নতুন বাংলা বছরের প্রথম দিনে জমজমাট রহস্য রোমাঞ্চ উপভোগ করতে চলেছেন বাঙালি বলাই বাহুল্য।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...