Tuesday, March 17, 2026

আজ নামছে কেকেআর, প্রতিপক্ষ গব্বরের পাঞ্জাব

Date:

Share post:

আজ আইপিএল-এর যাত্রা শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। আজ প্রথম ম‍্যাচে নামছে নাইট শিবির। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। ব্যস্ত ক্রিকেট সূচিতে এটা অবশ্য তেমন বড় বিষয় নয়। তবু ঘটনাটা মোহালি ম্যাচের ব্যালান্স কিঞ্চিৎ নড়িয়ে দিয়েছে। প্রশ্ন থাকছে তাদের স্লোগানের মতো আদতে ‘কেকেআর হ্যায় তৈয়ার’ কিনা।

শ্রেয়স আইয়রের থাকা না থাকা কেকেআরের জন্য বড় ফ্যাক্টর। লিয়াম লিভিংস্টোনকে ধরলে স্কোর লাইন অবশ্য ওয়ান অল। চোট ছিল ইংল্যান্ড ক্রিকেটারের। ইসিবি জনি বেয়ারস্টোর মতো তাঁকেও ক্লিয়ারেন্স দেয়নি। অলরাউন্ডার লিভিংস্টোন পাঞ্জাব কিংসের বিশাল ভরসা। তবে তিনি গুয়াহাটিতে দ্বিতীয় ম্যাচে ফিরছেন। শ্রেয়সকে পাওয়া যাচ্ছে না দেখে কেকেআর স্ট্যান্ড ইন ক্যাপ্টেন করেছে নীতিশ রানাকে। যাঁর আপাতত কাজ হল ২০১৪-র পর নাইটদের তৃতীয়বার ট্রফির দিকে নিয়ে যাওয়া। দলে আন্দ্রে রাসেলের মতো অলরাউন্ডার রয়েছেন। যাঁর ব্যাটে একবার লেগে গেলে অর্শদীপ সিং, স্যাম কারেন, রাহুল চ‍্যাহারদের ঘুম উড়ে যাওয়ার সম্ভাবনা।

এছাড়া এই দলে ভেঙ্কটেশ আইয়রের মতো প্রতিষ্ঠিত আইপিএল ওপেনার রয়েছেন। আছেন নীতিশ, রিঙ্কুরাও। তবে নজর থাকবে কিপার-ব্যাটার রহমতুল্লাহ গুরবাজের দিকে। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ৯৩ মিটার ছক্কা মেরে শিহরন জাগিয়েছেন। আর আছেন সুখ দুঃখের সাথী সুনীল নারিন। বরুণ চক্রবর্তী,  উমেশ যাদবরাও। আর ঘরোয়া ক্রিকেটের ‘অ্যালেক্স ফার্গুসন’ কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের উপস্থিতি শাহরুখের দলের ওজন কিন্তু বাড়িয়ে দিয়েছে।

পাঞ্জাবের ব্যাটিংয়ে গব্বরই সব। জাতীয় দলের বাইরে থাকা শিখর এই টুর্নামেন্টে ফেরার চেষ্টা করবেন। তিন বিদেশি ভানুকা রাজাপাকসে, সিকান্দার রাজা ও কারেন নিশ্চিতভাবে দলকে টানবেন। তবে চোখ থাকবে আরেক বিদেশি স্পিনার নাথান এলিসের দিকেও। মোহালি এমনিতে বোলারদের পাশেই  থাকে। কিন্তু এটা বিকেলের ম্যাচ। শিশির খুব বেশি সমস্যা করবে না। আবহাওয়াও মনোরম। শুধু ম্যাচের সময় ৫০ শতাংশ বৃষ্টির পূর্বাভাস আছে, এটাই যা আশঙ্কার কারণ।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...