Saturday, April 4, 2026

আজ তিনদিনের সফরে দিল্লি যাচ্ছেন অভিষেক, নজর রাজনৈতিক মহলের

Date:

Share post:

আজ, রবিবার বিকেলে দিল্লি যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনদিনের সফর সেরে আগামী ৫ এপ্রিল কলকাতায় তাঁর ফেরার কথা। দিল্লিতে তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে বলেই তৃণমূল সূত্রে খবর।

সম্প্রতি রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ সহ বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন অভিষেক। শহিদ মিনারের সভা থেকে দিল্লি “স্তব্ধ” করার হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। সেই আবহে অভিষেকের দিল্লি যাত্রাকে খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

যদিও অভিষেকের বিষয়ে এখনও বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সংসদের বাইরে বিক্ষোভ প্রদর্শন করছেন তৃণমূল সাংসদরা। এমনকী কেন্দ্রের আবাস যোজনার অর্থ থেকে রাজ্যের বঞ্চনা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন ঘাটালের সাংসদ দেবও। এমত অবস্থায় সংসদে যোগ দিয়ে অভিষেক কোন ইস্যুতে সরব হন, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:ফের যান্ত্রিক গোলযোগ! ছুটির দিনে ব্যাহত মেট্রো পরিষেবা


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...