Monday, April 6, 2026

সোমে পূর্ব মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী, নজরে দিঘার নির্মীয়মাণ জগন্নাথ মন্দির

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার চারদিনের জেলা সফরে যাচ্ছেন তিনি। নবান্ন (Nabanna) সূত্রে খবর, সোমবার সকালে ডুমুরজোলা হেলিপ্যাড (Helipad) থেকে হেলিকপ্টারে করে রওনা দিয়ে খেজুরিতে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। খেজুরি থেকে নন্দীগ্রামের কয়েকটি প্রকল্পের উদ্বোধন করার কথা তাঁর। সেখান থেকে হেলিকপ্টারেই দিঘায় পৌঁছবেন মমতা। বুধবার দিঘাতে (Digha) জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ খতিয়ে দেখতে পারেন তিনি।

একনজরে সফরসূচি,
• সোমবার- খেজুরি ১ নম্বর ব্লকের অন্তর্গত ঠাকুরনগরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। সরকারি পরিষেবা প্রদান করবেন তিনি। সভায় উপস্থিত থাকার জন্য জেলার সর্বস্তরের জনপ্রতিনিধিদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
• সেখান থেকে সেদিনই দিঘায় চলে যাবেন মুখ্যমন্ত্রী।
• দিঘায় রাত্রিবাস করবেন।
• মঙ্গলবার- সকালে দিঘার কাছাকাছি কোনও একটি গ্রাম বা গ্রাম পঞ্চায়েতে যেতে পারেন মুখ্যমন্ত্রী। ‘দুয়ারে সরকার’ কর্মসূচি ঠিকমতো চলছে কী না তা সরজমিনে খতিয়ে দেখবেন তিনি।
• দুপুর ২ টো নাগাদ দিঘার হেলিপ্যাড ময়দানে বুথকর্মী সম্মেলনে বক্তব্য রাখবেন মমতা।
• বুধবার- দিঘার নির্মীয়মাণ জগন্নাথ মন্দিরের কাজকর্ম ঠিকমতো চলছে কী না খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।
• বৃহস্পতিবার- কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

সবকিছু ঠিক থাকলে এই সফরসূচি অপরিবর্তিত থাকবে বলে খবর।

হিডকো দিঘায় জগন্নাথ মন্দিরের নির্মাণ শুরু করেছে। আগামী বছর তা উদ্বোধন হওয়ার কথা। সেই কাজ কতটা এগিয়েছে নিজেই দেখবেন মুখ্যমন্ত্রী। এ বারের সফরে তিনি মেরিন ড্রাইভও ঘুরে দেখতে পারেন বলে সূত্রের খবর। চারদিনের এই পূর্ব মেদিনীপুর সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- কুনো কর্তৃপক্ষকে স্বস্তি দিয়ে ২০ কিমি দূরের দেখা দিল Cheetah, ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা!

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...