Thursday, March 5, 2026

বিপর্যয় মোকাবিলার ৬টি দফতরকে বিশেষ বরাদ্দ দিচ্ছে রাজ্য

Date:

Share post:

বিপর্যয় মোকাবিলার পরিকাঠামো তৈরির জন্য ৬টি দফতরকে বিশেষ বরাদ্দ দিচ্ছে রাজ্য সরকার (State Government)। রাজ্যের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে এই টাকা দেওয়া হচ্ছে। নবান্ন সূত্রে খবর, এবার প্রথম এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেচ, পূর্ত, পঞ্চায়েত, মৎস্য, অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতর এবং কলকাতা পুরনিগম এই ৬টি দফতরকে মোট ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।

বিপর্যয় মোকাবিলার পরিকাঠামো গড়তে সবক’টি দফতরকে এ বছর বিশেষ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলের ২০ শতাংশ টাকা রাজ্য সরকারের বিভিন্ন দফতরকে এই খাতে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মত রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর ২০২২-২৩ অর্থবর্ষের গোড়ায় রাজ্যের সমস্ত দফতরকে বিপর্যয় মোকাবিলা খাতে দফতরগুলি কী কী কাজ করতে চায় এবং তার জন্য কত টাকা প্রয়োজন তা জানতে চেয়ে চিঠি দেয়। এরপরে ওই দফতরগুলিকে তাদের আবেদনের ভিত্তিতে অর্থ বরাদ্দ করা হয়েছে।

অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতর বিপর্যয় প্রবণ এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের আশ্রয় নেওয়ার ব্যবস্থা করার জন্য বেশ কিছু হস্টেল মেরামতির জন্য টাকা চেয়ে আবেদন করে। পূর্তদফতর এসব এলাকায় কিছু নতুন রাস্তা তৈরি করবে বলে জানায়। পঞ্চায়েত দফতর বিপর্যয় মোকাবিলা নিয়ে সচেতনতা বৃদ্ধির কাজ চালাতে অর্থের আবেদন করে। এরকম নানা কাজের জন্য ওই ৬টি দফতরকে মোট ৩৫০ কোটি বরাদ্দ করা হয়েছে।

সম্প্রতি বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান সুন্দরবন পরিদর্শনে গিয়েছিলেন। সূত্রের খবর, বিপর্যয়ের সময় সেখানকার স্কুলগুলিতে বিপদাপন্ন মানুষ যাতে আশ্রয় নিতে পারেন, সেরকম পরিকাঠামো তৈরির প্রয়োজনীয়তা উপলব্ধি করেন তিনি। এই বিশেষ বরাদ্দের টাকায় সেই কাজ অনায়াসে করা যাবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। নবান্নের এক আধিকারিক জানান, বর্তমানে রাজ্যের বিপর্যয় মোকাবিলা তহবিলে প্রায় ৫৪০ কোটি টাকা রয়েছে। ৬টি দফতরকে অর্থ বরাদ্দ করার পরেও হাতে থাকবে ১৯০ কোটি টাকা। তাই সরকার চাইছে, অন্যান্য দফতরও বিপর্যয় মোকাবিলার পরিকল্পনা করে এই বরাদ্দ পেতে আবেদন করুক।

 

 

 

spot_img

Related articles

বিয়েতে অর্জুনের পরনে জমকালো শেরওয়ানি, সিম্পল মেকআপে মোহময়ী সানিয়া

সানিয়াকে সঙ্গী করেই জীবনের ২২ গজে দ্বিতীয় ইনিংস শুরু করলেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) । ক্রিকেট কিংবদন্তি শচীন...

অভিষেকের উদ্যোগে নন্দীগ্রাম থেকে দিল্লির AIIMS চিকিৎসা ২ কিশোরীর, সুস্থতার কথা জানালেন স্বয়ং তৃণমূলের সেনাপতি

সেবাশ্রয় স্বাস্থ্য শিবির করে রোগী ও পরিবারের মুখে হাসি ফোটাচ্ছেন সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

বিশ্বকাপের মধ্যে হোটেলের মহিলা কর্মীর সঙ্গে আশালীন ব্যবহার, বিতর্কে পাকিস্তানের ক্রিকেটার

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট দলকে। বিশ্বকাপ চলাকালীন হোটেলের মহিলা কর্মীর সঙ্গে অশালীন ব্যবহার করার...

অপরিকল্পিত SIR-এর বিরুদ্ধে শুক্রবার ধর্না অবস্থান মমতার, মেট্রো চ্যানেলে শেষ মুহূর্তের প্রস্তুতি

এসআইআরে অসঙ্গতি, নাম বাদের চক্রান্তের প্রতিবাদে ফের সর্বাত্মক আন্দোলনে নামছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার...