Sunday, May 24, 2026

কাশ্মীরের পর ‘কংগ্রেস ফাইলস’! ইউপিএ জমানার দুর্নীতি ফাঁস করতে নয়া কৌশল বিজেপির

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে গৌতম আদানির (Goutam Adani) সম্পর্ক নিয়ে যখন ক্রমাগত কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে কংগ্রেস (Congress), ঠিক সেইসময় দুর্নীতির অভিযোগে কংগ্রেসকে পাল্টা আক্রমণ করল বিজেপি (BJP)। রবিবার নরেন্দ্র মোদির দল ১৮৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে কংগ্রেস জমানার দুর্নীতি প্রকাশ্যে নিয়ে এসেছে। ভিডিওটির শুরুতে বলা হয়েছে আজ ‘কংগ্রেস ফাইলস’-এর (Congress Files) প্রথম পর্বে দেখানো হয়েছে কীভাবে একের পর এক দুর্নীতি ও কেলেঙ্কারি হয়েছে দেশে।

উল্লেখ্য, গত বছর ‘কাশ্মীর ফাইলস’ (Kashmir Files) সিনেমাটি রিলিজের পর প্রধানমন্ত্রী মোদি বিজেপির নেতা-কর্মীদের সেটি দেখার পরামর্শ দিয়েছিলেন। সিনেমার বিষয় ছিল কংগ্রেসের জমানায় কাশ্মীরি পণ্ডিত সমাজের উপর জঙ্গিদের নিপীড়ন এবং তা আটকাতে প্রশাসনের ব্যর্থতা। বিজেপির অভিযোগ, কংগ্রেস তাদের ৭০ বছরের শাসনে জনগণের প্রায় ৫০ হাজার কোটি টাকা লুট করেছে। যার আসল অঙ্ক ৪৮,২০,৬৯,০০০০০০০ টাকা ৷ বিজেপির তরফে জানানো হয়েছে, কংগ্রেস আমলের দুর্নীতি নিয়ে ধারাবাহিক ভাবে ভিডিয়ো প্রকাশ করবে তারা।

ইউপিএ (UPA) আমলে কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে টুজি স্পেকট্রাম কেলেঙ্কারি, কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলেছিল। বিজেপির তরফে প্রকাশিত ভিডিয়োতেও এগুলির উল্লেখ আছে। রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে দাবি করা হয়েছে, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশে ৪৮,২০,৬৯,০০,০০,০০০ টাকার দুর্নীতি হয়েছে। এদিকে ভিডিওর শেষেই বলা হয়েছে, এটা কংগ্রেসের বিশাল দুর্নীতির ‘ট্রেলার’। পুরো সিনেমা এখনও বাকি রয়েছে। আগামী দিনে এই ভিডিওর বেশ কয়েকটি এপিসোড মুক্তি পাবে বলেই মনে করা হচ্ছে। তবে কংগ্রেসের তরফে এই ভিডিও নিয়ে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে ভিডিওটিতে রাহুল (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) ছবি ব্যবহার করেছে বিজেপি।

 

 

Related articles

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণ! মৃত অন্তত ২৬, জোরকদমে চলছে উদ্ধারকাজ

রবিবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের শহর কোয়েটার (Quetta) চমন ফাটকের (Chaman Phatak) কাছে যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বিস্ফোরণ (Suicide Bombing)! রেললাইনের...

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কম ও সিএমএ-র পরীক্ষা একই সঙ্গে! দিন বদলের আর্জি TMCP-র

একদিকে কেরিয়ারের পরীক্ষা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবশ্যিক পরীক্ষা। কমার্সের পড়ুয়াদের জন্য উভয় সংকট। কলকাতা বিশ্ববিদ্যালয় যেভাবে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার...

বে-আইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে কলকাতায় একাধিক জায়গাতে বুলডোজার অভিযান

নতুন সরকার (West Bengal Govt.) ক্ষমতায় আসার পর থেকেই দিল্লি-উত্তর প্রদেশের আদলে বাংলাতে চলছে বুলডোজার অভিযান। রবিবার সকাল...

পরিকল্পনা মতো রাজ্যে ডিটেনশন ক্যাম্প: নাম বদলে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ শাহর দফতরের

রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্টের। এরপরই গোটা রাজ্যে তৎপরতার সঙ্গে বিদেশি অনুপ্রবেশকারী ধরার কাজ...