Monday, April 6, 2026

হুগলিতে ভাড়া বাড়িতে এক মানুষ সমান গর্ত খুঁড়ে বসে ভাড়াটে!

Date:

Share post:

হুগলি জেলার উত্তরপাড়াতে এক অবাক করা ঘটনা ঘটেছে। বাড়ির মালিককে না জানিয়ে ঘরের মেঝেতে এক মানুষ সমান গর্ত খুঁড়ে বসে আছেন ভাড়াটে! এমন কাণ্ড কারখানা দেখে চোখ কপালে বাড়ি ওয়ালার। কোমরে সমস্যা তাই চিকিৎসকেরর পরামর্শ মেনে ঘরের মধ্যে গর্ত খুঁড়েছেন বলে সাফাই ভাড়াটে। যদিও এই যুক্তি মানতে নারাজ বাড়িওয়ালা। তাঁর দাবি কোনও না কোনও অসৎ উদ্দেশে এই গর্ত খোঁড়া হয়েছে।

উত্তরপাড়া ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিংকু চক্রবর্তীর বাড়িতে ভাড়া থাকেন কৃষ্ণ প্রসাদ সাউ নামে এক ব্যক্তি। বাড়ি মালির রিঙ্কুদেবীর অভিযোগ, তিনি কিছু দিনের জন্য বাইরে গিয়ে ছিলেন সেই সুযোগে তার ভাড়াটে ঘরের মেঝেতে এক মানুষ সমান গর্ত খুঁড়েছেন।

বাড়ির মালিক রিঙ্কু চক্রবর্ত্তী উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তারা এসে বাড়ির ওই ঘরটিকে তালা বন্ধ করে দিয়ে গিয়েছে। ঘটনার পিছনে কোন রহস্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

যদিও এই বিষয় ভাড়াটিয়ার ছেলের বক্তব্য”তিনি এই সব কিছুই জানতেন না,এই মুহূর্তে তিনি বাইরে,তার বাবা বেশ কিছুদিন কলকাতার পি জি হাসপাতালে ভর্তি ছিলেন চিকিৎসার জন্য, শারীরিক অসুস্থতা জন্য তিনি মানসিক ভাবে বিধ্বস্ত সেই থেকেই এই রকম ঘটনা, তারা দ্রুত বাবার চিকিৎসার ব্যবস্থা করবেন।যদিও এই বিষয় স্থানীয় কাউন্সিলর সুব্রত মুখোপাধ্যায় জানান, বাড়ির মালিক তাকে এই ঘটনা জানান,তিনি ঘটনাস্থলে যাবেন এবং পুলিশের সঙ্গে কথা বলবেন।

 

 

 

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...