Monday, March 16, 2026

কুনো কর্তৃপক্ষকে স্বস্তি দিয়ে ২০ কিমি দূরের দেখা দিল Cheetah, ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা!

Date:

Share post:

কুনো জাতীয় উদ্যান (Kuno National Park)থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে দেখা মিলল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ছাড়া চিতার। বিজয়পুরের ঝাড় বরোদা গ্রামে (Jhar Baroda Villege) ওই প্রাণীর দেখা মিলেছে বলে বন দফতর (Forest Department)সূত্রে খবর। ইতিমধ্যেই পরিদর্শনকারী দল সেখানে গিয়ে চিতাটির গতিবিধির উপর নজর রাখছে বলে খবর।

এখনও এক বছর সম্পূর্ণ হয়নি , তার আগেই মোদির (Narendra Modi)ছাড়া চিতা অভয়ারণ্যের সীমানা পেরিয়ে গ্রামে ঢুকে পড়ায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে গ্রামবাসীদের মধ্যে। ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর নামিবিয়া (Namibia)থেকে এয়ারলিফ্ট করে কুনো জাতীয় উদ্যানে আনা হয় ৭টি চিতাকে। প্রধানমন্ত্রী নিজেই সেই চিতাদের সেদিন অভয়ারণ্যে ছেড়ে দেন। যদিও তারপরে এইবছরের গোড়াতে একসঙ্গে ১২টি চিতাকে কুনো জাতীয় উদ্যানে ছাড়া হয়। ইতিমধ্যেই একটি চিতা মারা গেছে, আরেকটির দেখা মিলল জাতীয় উদ্যান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। মোদির হাত ধরে সেই কর্মকাণ্ডের সূচনা হলেও কতটা দায়িত্ব পালন করছে কুনো জাতীয় উদ্যান কর্তৃপক্ষ তা ফের প্রশ্নের মুখে।

 

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...