Monday, April 6, 2026

মমতা-নবীন রাজনৈতিক সম্পর্কে নয়া সমীকরণ, ‘বিশ্ববাংলা ভবন’-এর জমির মূল্য নেবে না ওড়িশা

Date:

Share post:

বঙ্গ-কলিঙ্গের সম্পর্ক আরও মজবুত হল। পুরীতে পশ্চিমবঙ্গের গেস্ট হাউজ তৈরির জমির মূল্য নেবে না ওড়িশা (Odisha) সরকার। কিছুদিন আগেই ওড়িশা সফরে গিয়ে ‘বিশ্ববাংলা ভবন’ তৈরির জন্য জমি দেখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের (Navin Pattanayek) সঙ্গে বৈঠকও করেন তিনি। সেই সময় ২ একর জমির কাগজ তুলে দেওয়া হয় মমতার হাতে। এবার সেই জমির জন্য কোনও মূল্য নেওয়া হবে না বলে জানাল ওড়িশা সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে বাংলার সঙ্গে ওড়িশার সম্পর্কের ইতিবাচক দিক তুলে ধরেছিলেন নবীন পট্টনায়েক। এই সুসম্পর্কের পথেই আর এক ধান এগোল। এই সংবাদ খুশি মুখ্যমন্ত্রীও।

নতুন এয়ারপোর্ট ও টাউনশিপ সংলগ্ন এলাকাতেই বাংলার গেস্ট হাউজের জন্য জমি দেওয়া হয়েছে। তৈরি হচ্ছে নতুন ব্রিজ। জমি পছন্দ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই জায়গা থেকেই নতুন পুরী (Puri) তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি। সেখানে এক একর জমির দাম ১ কোটি টাকা। টাকা দিয়ে জমি কিনতে প্রস্তুত ছিল রাজ্য। তবে, এই জমির জন্য কোনও টাকাই দিতে হবে না বাংলাকে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় মন্দির তৈরি হচ্ছে। আগামী বছর ওই মন্দির উদ্বোধনে নবীনকে আমন্ত্রণ জানিয়েও এসেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী। এবার ‘বিশ্ববাংলা ভবন’- মাধ্যমে পূর্ব ভারতের দুটি ক্ষমতাশালী রাজনৈতিক দলের মধ্যে নতুন করে সমীকরণ তৈরি হচ্ছে বলে মত বিশেষজ্ঞ মহলের।

 

 

 

Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...