Saturday, April 4, 2026

মোহনবাগান ক্লাবের নামে রাস্তা উদ্বোধন হল শিলিগুড়িতে

Date:

Share post:

শিলিগুড়িতে মোহনবাগান ক্লাবের নামে রাস্তার উদ্বোধন হল রবিবার। ইস্টবেঙ্গলের শহর হিসেবে পরিচিত উত্তরবঙ্গের শিলিগুড়ি। আর এই শহরেই মোহনবাগান ক্লাবের নামে রাস্তার উদ্বোধন হল রবিবার। শিলিগুড়ির মহানন্দা ব্রিজ সংলগ্ন এয়ারভিউ মোড় থেকে যে রাস্তা নিরঞ্জন ঘাটের দিকে নামে, সেই রাস্তা ধরে সূর্য সেন পার্ক পর্যন্ত রোডের নাম রাখা হল ‘মোহনবাগান অ্যাভিনিউ’। ফলক উন্মোচন করে রাস্তার উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনবাগানের ফুটবলার লিস্টন কোলাসো। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সচিব দেবাশিস দত্ত, ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়, শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জেলাশাসক, পুলিশ কমিশনার-সহ আরও অনেকে। ছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য-সহ কর্মসমিতির ১৭ জন সদস্য।

 

মোহনবাগান অ্যাভিনিউয়ের উদ্বোধনকে কেন্দ্র করে উচ্ছ্বাসে মেতে ওঠেন সবুজ-মেরুন সমর্থকরা। রবিবার সকালে হিলকার্ট রোড থেকে মিছিল করে তাঁরা পৌঁছন মোহনবাগান অ্যাভিনিউয়ে। সবুজ-মেরুন পতাকা দিয়ে সাজিয়ে তোলেন গোটা এলাকা। ফলক উদ্বোধনের পর মোহনবাগান সচিব দেবাশিস দত্ত চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ক্লাবকে খোঁচা দিয়ে বলেন, ‘‘প্রথম যেটা হয়, সেটাই সবাই মনে রাখে। এরপর অনেক কিছুই হবে। কিন্তু মোহনবাগান অ্যাভিনিউ সবাই মনে রাখবে। পশ্চিমবঙ্গে এমনটা কখনও হয়নি। এটা একটা ঐতিহাসিক কাজ।” তবে মেয়র গৌতম দেব বললেন, “এরপর এখানে ইস্টবেঙ্গলের নামেও রাস্তা হবে। ওরাও আমাদের প্রস্তাব দিয়েছে। মোহনবাগানের পাশে ইস্টবেঙ্গল না দৌড়লে লড়াই তো জমবে না।”

আরও পড়ুন:জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু রাজস্থানের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...