Monday, February 23, 2026

স্ট্যালিনের ডাকে ফের ‘একজোট’ তৃণমূল-সহ বিরোধীরা, কারা থাকতে পারেন বৈঠকে!  

Date:

Share post:

দিল্লিতে (Delhi) ফের জোটবদ্ধ হচ্ছেন বিরোধীরা (Opposition)। সোমবারই এক ছাতার তলায় আসতে চলেছে দেশের উল্লেখযোগ্য বিজেপি বিরোধী শক্তিরা। আগেই মোদি (Modi) বিরোধী শক্তিকে এক ছাতার তলায় আনার কাজ শুরু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের (MK Stalin) ডাকে একটি অনুষ্ঠানে হাজির থাকার কথা বিরোধী জোটের নেতৃত্বের। বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরাও। ফেডারেশন ফর সোশ্যাল জাস্টিসের (Federation for Social Justice) ব্যানারে এই বৈঠকে বিরোধী শিবিরের তাবড় নেতারা উপস্থিত থাকতে পারেন।

তৃণমূলের তরফে বৈঠকে হাজির থাকবেন ডেরেক ও ব্রায়েন (Derek O’Brien), আম আদমি পার্টির তরফে উপস্থিত থাকবেন সঞ্জয় সিং (Sanjoy Singh) এবং বিআরএসের তরফে থাকবেন কেশব রাও (Keshab Rao)। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge), রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot), সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav), আরজেডি সুপ্রিমো তেজস্বী যাদব (Tejashwi Yadav), ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লা (Faruq Abdullah), ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) সহ একাধিক হেভিওয়েট রাজনীতিবিদ।

উল্লেখ্য, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পরই সোনিয়া তনয়ের পাশে থাকার বার্তা দিয়েছেন বিজেপি বিরোধী একাধিক বিরোধী দল। এই পরিস্থিতিতে কংগ্রেসের হাত ধরে চলার সিদ্ধান্ত নিয়েছে একাধিক দল। মূলত, বিজেপির লাগাতার ও মিথ্যা হেনস্থার প্রতিবাদে ইতিমধ্যে সোচ্চার বিরোধীরা। আর সেই আবহেই দিল্লিতে স্ট্যালিনের প্রচেষ্টায় এক ছাতার তলায় আসতে চলেছেন বিরোধীরা।

 

 

spot_img

Related articles

মোদির চিঠিতে ‘জয় মা কালী’! বাংলা বঞ্চনার কথা কই, প্রশ্ন তৃণমূলের

সম্প্রতি বাংলা ভাষার প্রতি খুবই প্রীতি দেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই বাংলাতেই বিকশিত পশ্চিমবঙ্গের কথা বলছেন তিনি।...

ফের রাজধানী উড়িয়ে দেওয়ার হুমকি, লালকেল্লা থেকে দিল্লি বিধানসভায় বোমাতঙ্ক!

ফের একবার নাশকতার হুমকি পেল দিল্লি (Delhi)। এবার দিল্লি বিধানসভা এবং লালকেল্লা উড়িয়ে (Red Fort Bomb Threat) দেওয়ার...

স্নুকার ক্লাবে আধ মিনিটে ২৭ বার ছুরির কোপ দশম শ্রেণির পড়ুয়াকে

অপরাধপ্রবণতার শীর্ষে বিজেপি রাজ্য। থাপ্পড়ের বদলা কোপ! মধ্যপ্রদেশের(MP) ভোপাল(Bhopal) শহরের এক স্নুকার ক্লাবের(Snooker club) ভিতরে এক দশম শ্রেণির...

ক্র্যাপ! ‘দ্য কেরালা স্টোরি টু’ নিয়ে ক্ষোভ উগরে দিলেন অনুরাগ

আগামী ২৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে কামাখ্যা নারায়ণ সিং(Kamakhya Narayan Singh) পরিচালিত এবং বিপুল অমৃতলাল শাহ প্রযোজিত ‘দ্য...