Wednesday, June 24, 2026

ভারতের বিশ্বকাপ জয়ের দিনে বিশেষ উপহার আইসিসির

Date:

Share post:

আজ ২ এপ্রিল। আজকের দিনে ২০১১ সালে দ্বিতীয়বার একদিনের বিশ্বকাপ জিতেছিল ভারতিয় দল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়ে বিশ্বকাপ হাতে তুলেছিল টিম ইন্ডিয়া। তৎকালীন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সেই শেষ ছয় আজও মনে রয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। ১২ বছর পর সেই স্মৃতি উসকে দিল আইসিসি। আর ভারতীয় ক্রিকেটের সাফল্যের দিনে আইসিসি প্রকাশ করল আগামী বিশ্বকাপের লোগো। এদিন ২০২৩ একদিনের বিশ্বকাপের লোগো প্রকাশ করে আইসিসি।

অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। আর তারই প্রচার এদিন শুরু করে দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় আইসিসি লিখেছে, মহেন্দ্র সিং ধোনি ছয় মেরে দলকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন ঠিক ১২ বছর আগে। ২০২৩ সালের প্রতিযোগিতার ব্র্যান্ডের উদ্বোধনের জন্য সেই দিনটিকেই বেছে নেওয়া হল। প্রকাশ করা হয়েছে ২০২৩ বিশ্বকাপের লোগো।

সূত্রের খবর, আগামি ৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা এবারের একদিনের বিশ্বকাপ।ফাইনাল হওয়ার কথা ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। দেশের মোট ১২টি শহরে হবে বিশ্বকাপের খেলাগুলি। মোট ৪৮টি ম্যাচ হবে বিশ্বকাপে।

এদিকে ২০১১ বিশ্বকাপ জয়ের দিনটি ১২ বছর পর আবারও ফিরিয়ে আনলেন ধোনি। চেন্নাই সুপার কিংস নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছাড়ে, যেখানে নেট সেশনে ধোনি লং অনের উপর দিয়ে ছয় মারেন। আর সেই শটটি মনে করিয়ে দেয় সেই ২০১১ সালের আইকনিক ছক্কাটির কথা। আর এই ভিডিওর ক্যাপশনে চেন্নাই সুপার কিংস লিখেছে, “হোয়েন নস্টালজিয়া হিটস।” ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। ধোনি ভক্ত থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা অনেকটাই পছন্দ করেছেন ভিডিওটিকে।

আরও পড়ুন:লখনৌ-এর কাছে ম‍্যাচ হারের কারণ হিসাবে বোলিং-ব‍্যর্থতাকে তুলে ধরলেন দিল্লি কোচ


 

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...