Sunday, May 17, 2026

টি-টোয়েন্টিতে ধোনির পর এবার রোহিতের ‘ডাবল সেঞ্চুরি’

Date:

Share post:

আইপিএলের মুম্বই-বেঙ্গালুরু ম্যাচে নতুন মাইলফলক ছুঁলেন রোহিত শর্মা। এটি ছিল টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে তাঁর ২০০তম ম্যাচ। স্বীকৃত টি-টোয়েন্টিতে অধিনায়কত্বে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার তিনি এবং ভারতীয়দের মধ্যে দ্বিতীয়।
রোহিতের নেতৃত্ব দেওয়া ২০০-র মধ্যে আইপিএলের ম্যাচই ১৪৪টি। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ ম্যাচ অধিনায়কত্ব করেছেন ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে। ৫টি ম্যাচ আছে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে।
পরিসংখ্যান বলছে, স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৩০৭ ম্যাচে অধিনায়কত্ব করেছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের সাবেক অধিনায়ক এখনও চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২০৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। ভারত ও বেঙ্গালুরু মিলিয়ে ১৯০ ম্যাচ অধিনায়কত্ব করা কোহলি আছেন চারে।

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...