Friday, June 26, 2026

বুকে ব্যাথা নিয়েই হুইলচেয়ারে বসে আদালতে অনুব্রত! জামিন পেলেন?

Date:

Share post:

শরীর তেমন ভালো নেই। শ্বাসকষ্টের সমস্যা তো রয়েইছে সঙ্গে বুকেও ব্যাথা। তবুও জামিন পেলেন না গরু পাচার মামলায়  ধৃত অনুব্রত মণ্ডল। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ওই একই দিনে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও আদালতে তোলা হবে।

আরও পড়ুন:“হাতেপায়ে ধরে” এবিপি আনন্দ প্যানেলে ডিসকাশনে জায়গা পেলেন শতরূপ, খেলেন জোর ধমক!



এদিন সকালে অনুব্রত মণ্ডলকে আদালতে নিয়ে যাওয়ার পথে একেবারে অন্য মেজাজে ধরা দেন তিনি। হুইলচেয়ারে বসে আদালতে ঢোকানো হয় অনুব্রতকে।পরনে ছিল টি-শার্ট ও ট্রাউজার।এর আগে অনুব্রতকে তেমন কথা বলতে দেখা যায়নি। তবে এদিন নিজেই সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন অনুব্রত। জিজ্ঞাসা করেন, “ভাল আছো?” তিনি উত্তর দেন এবং পালটা একই প্রশ্ন করেন। শরীর কেমন আছে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তাঁর শরীর ভাল নেই। বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে। এরপর পরিবারের উদ্দেশে কিছু বলতে চান কিনা প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, ‘জামিন পেলে ভালো হয়।’

 

 

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...