Friday, June 26, 2026

মুম্বইয়ের বিরুদ্ধে জয় পেয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে দিলেন বিরাট

Date:

Share post:

রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে দাপুটে জয় পায় রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। সৌজন্যে বিরাট কোহলি-ফ‍্যাফ ডু-প্লেসি দুরন্ত ইনিংস। ৭৩ রান করেন ফ‍্যাফ। ৮২ রানে অপরাজিত বিরাট কোহলি। আর একরম শুরু করতে পেরে উচ্ছ্বসিত আরসিবির প্রাক্তন অধিনায়ক। জানিয়ে দিলেন চলতি মরশুমে তাদের লক্ষ‍্যের কথা।

ম‍্যাচ শেষে বিরাট বলেন,”অনেকদিন ধরেই একটা কথা বলব ভাবছিলাম, মুম্বই পাঁচটা ট্রফি জিতেছে, চেন্নাই সুপার কিংস জিতেছে চারটে। যদি আমি ভুল না হই, তা হলে সবচেয়ে বেশি বার প্লে-অফে ওঠার তালিকায় আমরা সবার আগে। তিনটে দল আট বার প্লে-অফে উঠেছে। আমরাও সেখানে রয়েছি। আপাতত আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচ ধরে এগানো। দলে যাতে ভারসাম্য থাকে সেই চেষ্টাই করব। নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে চাই। যেমনটা মুম্বই ম‍্যাচে হয়েছে সেটাই করতে চাই।”

দেশের পাশাপাশি আইপিএল-ও ব‍্যাট হাতেও দাপট দেখাচ্ছেন বিরাট। নিজের পারফরম্যান্স নিয়ে খুশি কোহলি। নিজের পারফরম্যান্স নিয়ে কোহলি বলেন,” অসাধারণ জয়। চার বছর পর ঘরের মাঠে ফিরেছি। এর থেকে ভাল অনুভূতি আর কী হতে পারে। প্রথম ১৭ ওভার আমরা ভাল বল করেছি। তারপরে ওদের ব্যাটাররা, বিশেষত তিলক দারুণ ব্যাট করেছে। আমাদের লক্ষ্য ছিল বেশ কিছু বল বাকি রেখে ম্যাচ শেষ করা, যাতে নেট রান রেটে সুবিধা হয়।”

আরও পড়ুন:মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নেমে বিরাট রেকর্ড কোহলির


 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...