Friday, March 27, 2026

জামিনের আবেদন খারিজ, আরও ২ সপ্তাহের জেল হেফাজতে মণীশ সিসোদিয়া

Date:

Share post:

দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় আরও ২ সপ্তাহের জেল হেফাজতে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া(Manish Sisodia)। সোমবার সিবিআইয়ের তরফে তাঁকে আদালতে পেশ করা হলে সিসোদিয়াকে ১৭ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের(Jail Custody) নির্দেশ দেন বিচারক(judge)। পাশাপাশি সিসোদিয়ার জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয় এদিন।

সোমবার মণীশ সিসোদিয়াকে দিল্লির আদালতে পেশ করা হলে সিবিআইয়ের তরফে আবেদন জানানো হয়, এই মামলার তদন্ত ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌছে গিয়েছে, তাই সিসোদিয়াকে ফের পাঠানো হোক জেল হেফাজতে। সিবিআইয়ের এই দাবিকে মান্যতা দিয়ে আদালত নির্দেশ দেয় আগামী ১৭ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতেই থাকবেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আবগারি নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে ২৬ ফেব্রুয়ারি গ্রেফতার করেছিল সিবিআই। সেদিন থেকেই তিনি তিহার জেলে বন্দী। সিবিআইয়ের পাশাপাশি আর্থিক তছরুপ মামলায় গত ৯ মার্চ ফের মণীশকে গ্রেফতার করে ইডি। সিবিআই ও ইডি দুই তরফেই বাড়তে থাকে হেফাজতের মেয়াদ। সোমবার ইডির তরফে সিসোদিয়াকে ভার্জুয়ালি কোর্টে হাজির করানো হলে ১৪ দিন আরও বাড়ল হেফাজতের মেয়াদ।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...