Monday, June 8, 2026

এখনই কারাবাস নয়! রাহুল গান্ধীর জামিন নিয়ে কী জানাল গুজরাটের সেশনস কোর্ট

Date:

Share post:

আপাতত স্বস্তি। মেয়াদ বাড়াল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) জামিনের। গুজরাটের সেশনস কোর্টে (Gujrat Session Court) অপরাধমূলক মানহানির মামলায় শাস্তি খারিজের দাবিতে আবেদন জানিয়েছিলেন রাহুল। সেই আবেদনের শুনানিতেই জামিনের মেয়াদ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হল।

২৩ মার্চ অপরাধমূলক মানহানির মামলায় সোনিয়া-পুত্রকে ২ বছরের কারাবাসের নির্দেশ দেয় সুরাটের নিম্ন আদালত। তার ভিত্তিতে রাহুলের সাংসদ পদও খারিজ হয়ে যায়। তবে, শাস্তি ঘোষণার পরেও তাঁকে ৩০ দিনের শর্তসাপেক্ষে জামিনও দেওয়া আদালত। একই সঙ্গে এই রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে বিরুদ্ধে আবেদন করারও রাহুল সুযোগ পাবেন বলে জানানো হয়। সেই মতোই গুজরাটের সেশনস কোর্টে আবেদন করেন রাহুল। এদিন বোনকে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে আদালতে হাজির হন প্রাক্তন কংগ্রেস সাংসদ। আদালতের বাইরে তখন রায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেসের নেতা-কর্মীরা। এরপর দুপক্ষের শুনানি শেষে রাহুলের জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়। এই মামলার পরবর্তী শুনানি ১৩ এপ্রিল।

Related articles

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...