Sunday, June 21, 2026

৩৬ পুণ্যার্থীর মৃ*ত্যুর পর টনক নড়ল!গুড়িয়ে দেওয়া হল ইন্দোরের মন্দিরের বে*আইনি নির্মাণ

Date:

Share post:

রামনবমীর দিন পুজো দিতে গিয়ে কুয়োর উপর কংক্রিটের ছাদ ভেঙে পড়ে যান বহু পুণ্যার্থী। উদ্ধারকাজ দ্রুত শুরু হলেও মারা যান ৩৬ জন। তারপর কুয়ো ভেঙে গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেয় বিজেপি শাসিত মধ্যপ্রদেশের সরকার।


আরও পড়ুন:ইন্দোরের মন্দিরে কুয়োয় পড়ে দু*র্ঘটনায় মৃ*ত বেড়ে ৩৫,চলছে উদ্ধারকাজ
সোমবার সকালেই ইন্দোরের স্নেহনগরে বেলেশ্বর মন্দিরে সেই কুয়ো ভাঙার জন্য চারটি বুলডোজার আনা হয়েছে।শুরু হয়েছে ভাঙার কাজও। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও পুরসভার আধিকারিকরা। সরকারি নির্দেশে চারটি বুলডোজার দিয়ে ২০০ বছরের পুরনো মন্দিরের কুয়ো ভাঙার কাজ চলছে।

প্রসঙ্গত রামনবমীর দিনে ইন্দোরের বেলেশ্বর মহাদেব মন্দিরে মহাদেব প্রচুর মানুষ ভিড় জমান।কুয়োর ওপরে ছাদ ভেঙে পড়ায় দুর্ঘটনা ঘটে। ইন্দোরের জেলাশাসক ইলিয়ারাজা টি বলেছেন, ‘‘এই ঘটনায় মোট ৩৬ জন মারা গেছেন। ১৪ জনকে উদ্ধার করা গেছে। এখনও একজন নিখোঁজ রয়েছেন। দু’জন চিকিৎসার পরে বাড়ি ফিরেছেন। বাকিদের চিকিৎসা চলছে।’’

এদিকে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়। সেই সঙ্গেই মন্দিরের প্রধান পুরোহিত লক্ষ্মীনারায়ণ শর্মা বলেন, শক্তপোক্ত ভিত না গড়েই কুয়োর উপর ছাদ বানানো হয়েছিল। ফলে প্রশ্ন ওঠে, কেন একসঙ্গে প্রচুর ভক্তকে মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হল? মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ট্রাস্টির দুই সদস্যের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে।

 

 

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...