Sunday, June 28, 2026

ইন্দোরের মন্দিরে কুয়োয় পড়ে দু*র্ঘটনায় মৃ*ত বেড়ে ৩৫,চলছে উদ্ধারকাজ

Date:

Share post:

ইন্দোরের মন্দিরের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫। মধ্যপ্রদেশের বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে বৃহস্পতিবার রামনবমীর পুজো দিতে গিয়েছিলেন পুণ্যার্থীরা। সেই সময়ই কুয়োর ওপরে থাকা কংক্রিটের স্ল্যাব ভেঙে পড়ে যান বহু পুণ্যার্থী। প্রাথমিকভাবে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও এখনও পর্যন্ত তা বেড়ে ৩৫ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনায় আহত ১৬ জন হাসপাতালে ভর্তি।নিখোঁজ ১। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন:রামনবমীতে ম*র্মান্তিক দুর্ঘটনা! মন্দিরের কুয়োয় পড়ে গেলেন ২৫ পুণ্যার্থী

ইন্দোরের কালেক্টর ইলায়ারাজা টি জানান, ভয়াবহ এই দুর্ঘটনার পর সেনা, এনডিআরএফ ও এসডিআরএফ যৌথভাবে উদ্ধারকাজে নামে। যে কুয়োয় ওই পুণ্যার্থীরা পড়ে যান, জানা গিয়েছে, কুয়োয় ওপরে একটি কংক্রিটের স্ল্যাব বসানো ছিল।পুণ্যার্থীদের ভিড়ে আচমকাই সেটি ভেঙে পড়ে। এরপরই কুয়োয় পড়ে যান বহু মানুষ। শুরু হয় উদ্ধারকাজ। রাতভর উদ্ধারকাজ চালিয়ে বহু মানুষকে উদ্ধার করা হয়।

জানা গিয়েছে, মন্দিরে এই কুয়োর কথা জানা ছিল না বহু পুর্ণ্যার্থীর। তাতেই ঘটে বিপত্তি। দর্শনার্থীরা জানান? রামনবমীর দিন পুজো উপলক্ষে বহু মানুষের ভিড় হয়েছিল ঝুলেলাল মন্দিরে। অতিরিক্ত জনসমাগমে পায়ের চাপে ওই স্ল্যাবটি ভেঙে যান। এরপরই একে একে কুয়োর ভিতর পড়তে থাকেন লোকজন। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ উদ্ধার কাজে নামেন উদ্ধারকারীরা। এখনও সেখানে কাজ চলছে। জানা গিয়েছে, এই মন্দিরটি দেখভালের দায়িত্ব একটি প্রাইভেট ট্রাস্টের। ইন্দোর ডিভিশনের কমিশনার পবন শর্মা বলেন, ৩৫টি দেহ এখনও অবধি তাঁরা উদ্ধার করেছেন। ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। ১৬ জন এরমধ্যে চিকিৎসাধীন। উদ্ধারকাজে নেমেছেন ১৪০ জনের দল। রয়েছেন ৭৫ জন সেনা জওয়ানও।

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...