Wednesday, June 24, 2026

রামনবমীতে ম*র্মান্তিক দুর্ঘটনা! মন্দিরের কুয়োয় পড়ে গেলেন ২৫ পুণ্যার্থী

Date:

Share post:

রামনবমীতে পুজো দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। মন্দিরের কুয়োয় পড়ে গেলেন অন্তত ২৫ জন। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ইন্দোরের প্যাটেল নগরের মহাদেব ঝুলেলাল মন্দিরে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও উদ্ধারকারী দল।

আরও পড়ুন:ভাঙা পায়েই নেত্রীর ধর্না মঞ্চে কুণাল, উঠে এসে উৎসাহ দিলেন মমতা

মন্দির চত্বরে বহু পুরোনো একটি কুয়ো রয়েছে। সেখানে একটি কংক্রিটের স্ল্যাব দিয়ে সবসময় কুয়োর মুখ বন্ধ করা থাকে। এদিন রামনবমী উপলক্ষ্যে বহু মানুষ মন্দিরে ভিড় জমিয়েছিলেন। যাঁদের অনেকেই জানতেন না, কংক্রিটের স্ল্যাবের তলায় কুয়ো রয়েছে। ফলে ওই কুয়োর স্ল্যাবের উপরেও ভিড় জমিয়েছিলেন পুণ্যার্থীরা। অত্যাধিক ভিড়ের জেরেই কংক্রিটের স্ল্যাবটি ভেঙে পড়ে এবং তার জেরে কুয়োর ভিতর পড়ে যান ২৫ জন পুণ্যার্থী।


পুলিশ জানিয়েছে, কুয়োয় ২৫ জন আটকে ছিলেন। ইতিমধ্যে ৫ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধার করার চেষ্টা চলছে।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...