Monday, June 22, 2026

মর্মান্তি*ক, কর্নাটকে সদ্যো*জাতকে মুখে করে হাসপাতালে ছুটল কুকুর!

Date:

Share post:

কখনও এমন দৃশ্য দেখতে হবে তা কেউই ভাবতে পারেননি। অথচ বাস্তবে তেমনই ঘটল। সদ্যোজাতকে মুখে করে নিয়ে হাসপাতালের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেরালো একটি কুকুর! এই হাড়হিম করা এবং বেনজির ঘটনা ঘটল কর্ণাটকের শিবমোগা জেলার একটি সরকারি হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে।
ওই হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের কাছে একটি নবজাতকের মৃতদেহ টেনে নিয়ে যেতে দেখা যায় একটি কুকুরকে। ঘটনায় হাসপাতালের অন্যান্য প্রসূতিদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। এরকম দৃশ্য দেখে শিউরে উঠেছেন স্থানীয়রা। কুকুরটি কোথা থেকে পেল সদ্যোজাতের দেহ তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা জানিয়েছেন, শনিবার সকাল ৭টার নাগাদ কুকুরটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। সেই সময় কুকুরটির মুখে মৃত সদ্যোজাতকে দেখতে পান নিরাপত্তারক্ষীরা। তারা কুকুরটিকে তাড়া করেন। সদ্যোজাতকে কোনওভাবে কুকুরের মুখ থেকে উদ্ধার করতে সক্ষম হলেও, বাঁচানো যায়নি।তড়ি্ঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলেও সদ্যোজাতকে মৃত ঘোষণা করা হয়।। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠেছে। একইসঙ্গে পথ কুকুরদের বাড়বাড়ন্ত রুখতেও তৎপর হয়েছে প্রশাসন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শিশুটির বাবা-মায়ের পরিচয় জানা যায়নি।
ময়নাতদন্তের পরই শিশুটির মৃত্যুর সঠিক সময় জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। সদ্যোজাতটি কার তা জানার জন্য হাসপাতালের প্রসূতিদের রেকর্ড যাচাই করার জন্য আশেপাশের সমস্ত বেসরকারি এবং সরকারি হাসপাতালের নথি খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...