Tuesday, June 23, 2026

নববর্ষে রাজ্যবাসীকে ‘শুভনন্দন’ মুখ্যমন্ত্রীর, দিঘা প্রেস ক্লাবের উদ্বোধন

Date:

Share post:

বরাবরই বাংলায় অভিনব নামকরণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে নতুন শব্দ সংযোজন করলেন তিনি। শুভেচ্ছা ও অভিনন্দন মিলিয়ে তিনি বললেন, ‘শুভনন্দন’। বুধবার, দিঘায় প্রেস ক্লাবের (Press Club) উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ”আপনাদের সবাইকে নববৈশাখের শুভনন্দন জানাচ্ছি। এমনিতে সকলে বলেন শুভেচ্ছা বা অভিনন্দন। কিন্তু নতুন শব্দ তো আনতে হবে। তাই শুভেচ্ছা আর অভিনন্দন মিলিয়ে বললাম, শুভনন্দন।” মমতার কথায়, ”শুভ কামনা, অভিনন্দন হলে, শুভনন্দন কেন হতে পারে না? শুভেচ্ছা এবং নন্দন দুটোই আছে। নান্দনিক বলতে পারেন।”

রাজনীতির পাশাপাশি সাহিত্য রচনাতেও দক্ষ মমতা। শতাধিক বই লিখেছেন তিনি। বাংলা ছাড়াও অন্যান্য ভাষাতেও বই রয়েছে মুখ্যমন্ত্রীর। ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘চোখের আলো’র মতো রাজ্যের নানা প্রকল্পের নামও দিয়েছেন তিনি। ‘ভোরের আলো’, ‘উত্তীর্ণ’, ‘উত্তরকন্যা’র মতো সচিবালয়ের নামও মুখ্যমন্ত্রীরই দেওয়া। এবার বাংলা অভিধানেও নতুন শব্দ সংযোজন করলেন তিনি।

পূর্ব মেদিনীপুর সফরের শেষ দিনে দিঘায় প্রেস ক্লাবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে নবনির্মিত প্রেস ক্লাবের প্রশংসা করেন তিনি। তাঁর কথায়, কলকাতার প্রেস ক্লাবও এত সুন্দর নয়। সাংবাদিকদের উদ্দেশে মমতা বলেন, ”মিডিয়া হলেও আপনারা সরকারের একটা অংশ। আমাদের বৃহত্তর পরিবার।” জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মধ্যে সমন্বয় রাখার বার্তা দেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকরা যেসব খবর পান তা প্রশাসনকে জানানোর বার্তাও দেন তিনি।

 

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...