Saturday, April 11, 2026

হাওড়া-রিষড়ার অশান্তি নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার

Date:

Share post:

রামনবমীর নামে উৎশৃঙ্খল শোভাযাত্রাকে কেন্দ্র করে
হাওড়া ও রিষড়ার অশান্তি ও হিংসার ঘটনা নিয়ে এবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার।
একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে গত, সোমবার হাওড়া, হুগলি ও উত্তর দিনাজপুরের অশান্তির ঘটনা নিয়ে রাজ্যকে সিসিটিভি ফুটেজ সহ পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলের হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সেই মর্মে রিপোর্ট জমা দেয় নবান্ন।

আজ, বুধবার এই মামলায় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মন্তব্য করেন, “একটা কিছু সমাধানের ব্যবস্থা করুন, যাতে সাধারন মানুষ নিজেদের সুরক্ষিত মনে করেন। কারণ, রিষড়ায় অশান্তির সময় সাধারণ মানুষ নিজেদের অসহায় অনুভব করেছেন। পুলিশের কাছ থেকে কোনও সাহায্য পাননি।”

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির আরও সংযোজন, “প্রয়োজনে প্যারা মিলিটারি ফোর্স কাজে লাগান। ডায়মন্ড হারবারের জেলা জজ চিঠি দিয়ে আমাদের জানিয়েছেন রিষড়ায় তার পরিবার সুরক্ষিত নয়। অশান্তি চলাকালীন তিনি পুলিশকে ফোন করেছিলেন। কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেও তিনি কোনও সাহায্য পাননি। এটা চলতে পারেনা। এমন কোনও ব্যবস্থা করুন যাতে এমন কোন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাই না থাকে।”

আদালতে অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে রাজ্যের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কথা বলতে চান এবং তারপরেই আদালতকে রাজ্যের মতামত জানাবেন।

 

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...