Sunday, March 22, 2026

বকেয়া আটকানোর জবাব নেই? মন্ত্রক এড়ালেন গিরিরাজ-সাধ্বী! অভিষেকের নেতৃত্বে সচিবের সঙ্গে বৈঠক

Date:

Share post:

নিয়ম মেনে সময় নিয়েই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতরাজ মন্ত্রী গিরিরাজ সিংয়ের (Giriraj Singh) সঙ্গে দেখা করতে যান তৃণমূল (TMC) সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সঙ্গে তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। বুধবার, রাজ্যের বকেয়া আদায়ের দাবি নিয়েই এই অভিযান। কিন্তু কেন বঞ্চিত বাংলা- তার উত্তর না থাকাতেই মন্ত্রক এড়ালেন গিরিরাজ! এমনকী, আসেননি প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতিও। তবে, মন্ত্রকের সচিবের সঙ্গে বৈঠকে বসেন অভিষেকরা।

ঢোকার মুখেই তৃণমূল প্রতিনিধিদলকে বাধা দেয় পুলিশ। আগে থেকে সময় নিয়ে আসা সাংসদদের আটকানো হচ্ছে কেন? প্রশ্ন তোলেন তৃণমূল নেতৃত্ব। অন্য বৈঠক চলার সাফাই দেন নিরাপত্তারক্ষারা। শেষ পর্যন্ত অভিষেক পৌঁছতেই তাঁদের ভিতরে ডেকে নেন মন্ত্রকের আধিকারিকরা। সচিবের কাছেই দাবি সনদ পেশ করে তৃণমূল। এরপরে ১০০দিনের কাজ-সহ বাংলার বিভিন্ন প্রকল্পের বকেয়ার দাবিতে বৈঠকে বসেছেন তৃণমূল সাংসদরা।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...