Friday, April 3, 2026

Good Friday-তে কমবে ১০০ মেট্রো, যাত্রী ভোগান্তির আশ*ঙ্কা!

Date:

Share post:

৭ এপ্রিল গুড ফ্রাইডে (Good Friday)উপলক্ষ্যে শহরের বুকে মেট্রো ভোগান্তির আশঙ্কা। মেট্রো রেল (Metro Rail) কর্তৃপক্ষ জানিয়েছে যে আগামী শুক্রবার যেহেতু ছুটির দিন তাই ওইদিন প্রায় ১০০ টি মেট্রো কম চলবে। নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট মেট্রোর (North South and East West Metro)দুটি লাইনেই অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো চলবে বলে মনে করা হচ্ছে। নর্থ-সাউথ সেকশনে ২৮৮টি ট্রেনের পরিবর্তে আপ ডাউন লাইন মিলিয়ে চলবে মাত্র ১৮৮টি ট্রেন। ইস্ট-ওয়েস্ট বিভাগে ১০৬টি ট্রেনের বদলে আপ ডাউন মিলিয়ে মোট ৯০ টি মেট্রো চলবে। যদিও প্রান্তিক স্টেশন থেকে প্রথম ও শেষ ট্রেন ছাড়ার সময়সূচিতে বিশেষ কোনও পরিবর্তন থাকবে না।

মেট্রো রেলের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার ইডেনে আইপিএল ম্যাচ থাকায় বিশেষ মেট্রো পরিষেবা থাকবে বলে কলকাতা মেট্রোর তরফে বলা হয়েছে। ইডেন গার্ডেন্সে আইপিএল খেলার দিনগুলোতেই বিশেষ পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে। কিন্তু তার পরের দিন অর্থাৎ শুক্রবার বেশ কিছু মেট্রো বাতিল। তাহলে কোন কোন মেট্রো চলবে?

প্রথম পরিষেবা অর্থাৎ সকাল ৬.৫০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ গামী মেট্রো সূচি অপরিবর্তিত থাকছে এবং রাত ৯.২৮ মিনিটেও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে। অন্যদিকে রাত ৯.৪০ মিনিটের কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মেট্রো অপরিবর্তিত।

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...