Saturday, March 14, 2026

ভুটানের রাজার সঙ্গে বৈঠক মোদির, উঠল চিন ও ডোকলাম প্রসঙ্গ

Date:

Share post:

ভারত(India) সফরে এসেছেন ভুটানের(Bhutan) রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক। সোমবার দিল্লিতে(Delhi) তাঁর সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, এই বৈঠকে উঠে এসেছে চিন(China) ও ডোকলাম(Dokalam) বিতর্ক। জানা গিয়েছে এই সমস্যা সমাধান করতে প্রথমবার ভুটান বেজিংয়ের অংশগ্রহণ চেয়েছে। ভুটানের এই আচরণে ভারত অস্বস্তির মধ্যে পড়েছে বলে মনে করছেন কূটনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

সোমবার বিকেলে ৩ দিনের সফরে ভারতে এসেছেন ভুটানের রাজা। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে যান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকও হয় দু’জনের মধ্যে। মঙ্গলবার বিদেশ সচিব বিনয়মোহন কোয়াত্রা জানিয়েছেন, মোদির সঙ্গে নামগিয়েলের বৈঠকে দুই দেশের জাতীয় স্বার্থ এবং দ্বিপাক্ষিক সমঝোতার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যদিও বৈঠকে সরাসরি ডোকলাম এবং চিনের প্রসঙ্গের কথা বলেননি তিনি। উল্লেখ্য, দিনে দিনে চিনের আগ্রাসন কার্যত লাগাম ছাড়া হয়ে উঠেছে। ভারতীয় সেনা সম্প্রতি অভিযোগ তুলেছিল চিন এবং ভারত সীমান্ত লাগোয়া ডোকলামে ভুটানের জমিতে ঢুকে লাল ফৌজ ঘাঁটি গেড়ে সামরিক নির্মাণের কাজ চালাচ্ছে। উপগ্রহচিত্রেও তা দেখা গিয়েছিল। তবে সেই সময় নয়াদিল্লির অভিযোগ অস্বীকার করেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...