Sunday, June 21, 2026

সৌদিতে ৯ ম্যাচে ১১ গোল করে ফেললেন রোনাল্ডো!

Date:

Share post:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়েন তখন একেবারেই ফর্মে ছিলেন না।তবে সৌদি আরব যেতেই গোলের পর গোল করে চলেছেন তিনি।মঙ্গলবার রাতেও তার পা থেকে এসেছে জোড়া গোল।ফলে আল নাসরের হয়ে ৯ ম্যাচে ১১ গোল করে ফেললেন তিনি। সৌদি প্রো লিগে গতকাল আল আদাহর বিপক্ষে আল নাসর জয় পেয়েছে ৫-০ গোলে। রোনাল্ডো ছাড়াও তালিসকা করেছেন জোড়া গোল। সব মিলিয়ে সর্বশেষ তিন ম্যাচে রোনাল্ডো করলেন ৬ গোল।

আল আদাহর মাঠে ম্যাচের শুরুতেই দলকে প্রথম এগিয়েও দেন তিনি। ৪০ মিনিটে পেনাল্টি পায় আল নাসর। স্পট কিকে রোনাল্ডোর শটে সঠিক দিকে ঝাঁপিয়ে পড়েও বল আটকাতে পারেননি আদাহ গোলরক্ষক। লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন ‘সিআর সেভেন’।বিরতির পরও আক্রমণে এগিয়ে ছিল আল নাসর।একের পর এক আক্রমণের জেরে ম্যাচের ৫৫ মিনিটে গোল পেয়ে যায় রুডি গার্সিয়ার দল। এবার দলকে এগিয়ে দেন তালিসকা। ৬৬ মিনিটে আবারও বাঁ পায়ের দুর্দান্ত ফিনিশিংয়ে আল নাসরের হয়ে ব্যবধান ৩-০ করেন পর্তুগিজ তারকা। ৭৮ মিনিটে অসাধারণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তালিসকা।ইনজুরি টাইমে আয়মান ইয়াহিয়া আল নাসরের হয়ে ৫ম গোলটি করেন।

 

 

Related articles

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...

জন্ম নেদারল্যান্ডসে, খেলছেন কুরাসাওয়ে, বিশ্বকাপে নয়া রেকর্ড গোলরক্ষক এলোয়ের

কয়েকদিন আগেই বিশ্বকাপে(FIFA World Cup) স্পেন ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। এবার রেকর্ড গড়লেন...

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...