Saturday, June 13, 2026

শিবপুরে অশা*ন্তির ঘটনায় গ্রে*ফতার আরও এক!

Date:

Share post:

রামনবমীর দিন অশা*ন্তির জেরে কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মিছিলে অ*স্ত্র নিয়ে কারা গেছিল এবং ইচ্ছাকৃত ভাবে গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছেন যাঁরা, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরু করেছে প্রশাসন। আজ বুধবার থেকেই এই ঘটনার ত*দন্ত শুরু করেছে সিআইডি (CID)। মঙ্গলবার বিহারের (Bihar)মুঙ্গের থেকে মিছিলে অস্ত্রধারী যুবক সুমিত সাউকে (Sumit Sau) গ্রে*ফতার করেছিল পুলিশ। এরপর তাঁকে জেরা করে আরিয়ান নামের এক যুবকের পাশাপাশি আরও একটি নাম তদ*ন্তে উঠে আসে। এরপর হাওড়ার নন্দীবাগান (Nandibagan, Howrah)থেকে গ্রেফতার করা হয় আর এন গুপ্ত (R N Gupta)নামে অপর যুবককে।

বিহার থেকে অভিযুক্ত সুমিতকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় রাজ্যে নিয়ে আসা হয়। এই ঘটনায় পুলিশের দ্বিতীয় গ্রেফতারি আর এন গুপ্ত। জানা গেছে তিনি উত্তর হাওড়ার নন্দীবাগান এলাকার বাসিন্দা। এর আগে জেরার মুখে সুমিত পুলিশকে জানিয়েছিলেন যে অশান্তির ভয়ে তিনি এক রাজ্য থেকে অন্য রাজ্যে পালিয়ে যান। প্রথমে খবর পাওয়া যায় যে সুমিত উত্তরপ্রদেশে (Uttar Pradesh) পালিয়েছে বলে পুলিশ তথ্য পেলেও, মোবাইল ট্র্যাক করে জানা যায় যে অভিযুক্ত সুমিতের ফোন লোকেশন বিহারে। সুমিত পুলিশি জেরায় জানিয়েছেন যে তিনি পালিয়ে যাওয়ার সময় আর এন গুপ্তকে আগ্নেয়াস্ত্রটি দিয়ে যান। এরপরই বুধবার তাঁকে নিজের এলাকা থেকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ। এই কথা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার (CP) প্রবীণ ত্রিপাঠি। অভিযুক্তদের CID -এর হাতে তুলে দেওয়া হয়েছে বলেই কমিশনার জানিয়েছেন। এই ঘটনায় আর কারা জড়িত সেই তদন্ত শুরু করেছে সিআইডি ।

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...