Wednesday, June 24, 2026

উত্তরে ফের একনম্বর ‘উত্তরবঙ্গ সংবাদ’

Date:

Share post:

বহুল প্রচারিত দৈনিকগুলিকে পিছনে ফেলে ফের বাংলার উত্তরে একনম্বর ‘উত্তরবঙ্গ সংবাদ’। তথ্য পরিসংখ্যান দিয়ে ঘোষণা করল তারা। সুহাসচন্দ্র তালুকদারের (Suhaschandra Talukdar) হাতে প্রতিষ্ঠিত এই সংবাদপত্রের সঙ্গে উত্তরবঙ্গে মানুষের আত্মার টান। এখন প্রতিষ্ঠানের সম্পাদক সব্যসাচী তালুকদার (Sabyasachi Talukdar)। বাংলার উত্তরের পাহাড় থেকে সমতল, জঙ্গল, নদী- আর তাকে ঘিরে স্থানীয় মানুষের চাওয়া-পাওয়ার রোজনামচা উঠে আসে এই খবরের কাগজে। আক্ষরিক অর্থেই সেটা হয়ে উঠেছে উত্তরবঙ্গের সমাজের দর্পন।

সম্প্রতি অডিট ব্যুরো অফ সার্কুলেশনের ২০২২-এর জুলাই থেকে ডিসেম্বরের সার্কুলেশনের পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। আর সেখানেই দেখা যাচ্ছে তথাকথিত সংবাদপত্রকে অনেক পিছনে ফেলে দিয়েছে ‘উত্তরবঙ্গ সংবাদ’। এমনকী, সেই সব খবরের কাগজের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ৭ জায়গায় সার্কুলেশনের নিরিখে সবচেয়ে এগিয়ে ‘উত্তরবঙ্গ সংবাদ’।

একনজরে কোন জেলায় কত সার্কুলেশন-

বৃহত্তর শিলিগুড়ি- ৫৪,৩৮৯

কোচবিহার- ৪২,৫০০

জলপাইগুড়ি ও আলিপুর দুয়ার- ৪৯,৫৯৯

দক্ষিণ দিনাজপুর- ৩,৭১০

উত্তর দিনাজপুর- ৬,৩৩৩

মালদহ- ৩,৫১০

মোট- ১,৬০,০৪১

আরও পড়ুন- মিলল না জামিন! ফের জেল হে.ফাজতে শান্তনু, অয়নের বিরুদ্ধে ইডির হাতে বি.স্ফোরক তথ্য

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...