Wednesday, June 24, 2026

প্রকাশ্যে ‘দেবী’, বিপাশা-করণের মেয়েকে শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়!

Date:

Share post:

পাঞ্জাবি বাবা নাকি বাঙালি মা, ঠিক কার মত দেখতে হয়েছে বিপাশা-করণের (Bipasa Basu and Karan Singh Grover ) মেয়েকে? সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রথমবার প্রকাশ্যে এলো মিষ্টি ‘দেবী’ (Devi)। গত নভেম্বরেই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন বঙ্গ তনয়া বিপাশা বসু (Bipasa Basu)। মেয়ের নানা ঝলক প্রকাশ্যে আনলেও মা-বাবা কেউই তার ছবি শেয়ার করেননি সমাজ মাধ্যমে (Social Media)। অনুরাগীদের মধ্যে আগ্রহ বাড়ছিল, অবশেষে প্রকাশ্যে এল করণ বিপাশার মেয়ের মুখ।

গোলাপি জামা পরে মাথায় ব্যান্ড বেঁধে নেটপাড়ার ধরা দিয়েছে একরত্তি। দেবীর মিষ্টি মন ভোলানো হাসি দেখে মজেছে নেটপাড়া। বিপাশার বলিউডের বন্ধুরাও ততোধিক উচ্ছ্বসিত। দেবীর ২টো ছবি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মেয়ের বয়ানের ধরণেই মা -অভিনেত্রী বিপাশা লিখলেন, “হ্যালো পৃথিবী, আমি দেবী। দেবী বসু সিং গ্রুভার।” যা দেখে মিষ্টি আদুরে কমেন্টে ভরিয়ে দিয়েছেন বলিউড তারকারা। এরপরেই আদুরে কমেন্টে ভরিয়ে দিয়েছেন বলিউড তারকারা। দিয়া মির্জা লেখেন, ‘ঈশ্বর তোমার মঙ্গল করুন দেবী। কবে তোমাকে কোলে নেব, তর আর সইছে না।’কাজল আগরওয়াল বিপাশার কন্যা সন্তানকে ‘মিষ্টি খুদে’ বলে ডেকেছেন। ভালবাসা জানিয়েছেন মালাইকা আরোরা (Malaika Arora) এবং অভিষেক বচ্চনরাও।

 

View this post on Instagram

 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

শিশুকন্যাকে মায়ের মতো দেখতে নাকি বাবার মত এই নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে বি টাউনে। এর আগে বঙ্গ তনয়া বিপাশা বসু গর্ভাবস্থায় তাঁর খোলামেলা শুট নিয়ে ট্রোলিং – এর শিকার হয়েছিলেন। করণের তৃতীয় বউ হওয়ার জন্য একাধিকবার কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। যদিও যুগলে আপাতত ভালই আছেন। মেয়েকে নিয়ে সুখে সংসার করছেন বিপাশা করণ।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...