Wednesday, June 24, 2026

২০ এপ্রিল হুগলির নেতাদের নিয়ে কালীঘাটে বৈঠক মমতার

Date:

Share post:

দিন ঘোষণা না হলেও রাজ্যে পঞ্চায়েত ভোটের বেশি দিন বাকি নেই। কোমর বাঁধছে সব রাজ্যনৈতিক দলই। বিপুল ভোটে বিধানসভা ভোটে জয়লাভ করলেও এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় শাসকদল তৃণমূল (TMC)। বিশেষ করে যে সব জায়গায় দলের মধ্যে মতবিরোধীদরে খবর মিলছে বা যেখানে আগে BJP ভালো ফল করছে সেই সব জায়গার উপর নজর দিচ্ছেন খোদ তৃণমূল সভনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর আগে বীরভূম (Birbhum) নিয়ে সাংগঠিক বৈঠক করেছেন তিনি। এবার নজর হুগলিতে। তৃণমূল সূত্রে খবর, ২০ এপ্রিল কালীঘাটে হুগলির (Hoogly) নেতাদের নিয়ে বৈঠকে বসবেন মমতা। থাকতেন পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

হুগলিতে বিজেপির একজনই সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কিন্তু রিষড়া-সহ কয়েকটি জায়গায় গেরুয়া শিবির প্রায়ই গোলমাল বাধায়। এর সঙ্গে ছিল শাসকদলের নিজেদের মধ্যে মতবিরোধ। যদিও সেই সমস্যা এখন অনেকটাই কম। তবু, রিষড়ার সাম্প্রতিক হিংসার জেরে চিন্তায় প্রশাসন। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোট সুষ্ঠু ভাবে পরিচালক করতে চায় শাসকদল। সে জন্য দলের জেলার নেতাদের একজোট হয়ে কাজ করার বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো।

 

 

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...