Friday, June 19, 2026

দুয়ারে সরকার শিবিরে খোল বাজিয়ে প্রচারে খোদ জেলা বিজেপির সহ-সভাপতি!

Date:

Share post:

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ফের দুয়ারে সরকার কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার। যা নিয়ে বাঁকা মন্তব্য করতে ছাড়ছেন না বিরোধীরা। এটা পঞ্চায়েত ভোটের প্রচার বলেও সমালোচনা করেছে কংগ্রেস থেকে বিজেপি।

অথচ সেখানেই দেখা গেল উল্টো ছবি।
মঙ্গলবার দুয়ারে সরকার শিবিরে উপস্থিত খোদ জেলা বিজেপির সহ-সভাপতি। শুধুমাত্র উপস্থিত থাকাই নয়, রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলির প্রচারে বাউল গানের সঙ্গে খোল বাজাতেও দেখা গেল জেলা বিজেপির শীর্ষ স্থানীয় এই নেতাকে।
কী অবাক হচ্ছেন ? এখানেই শেষ নয়, স্থানীয় তৃণমূল বিধায়কের সঙ্গে সৌজন্যের করমর্দন করতেও দেখা গেল তাঁকে। মঙ্গলবার সকালে এমনই ঘটনার সাক্ষী হল মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের কুন্নরুন গ্রাম পঞ্চায়েত এলাকা। যা নিয়ে রীতিমতো অসস্তিতে বঙ্গ বিজেপি নেতৃত্ব।
জানা গিয়েছে, রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচিতে হাজির হওয়া ওই বিজেপি নেতার নাম সুখেন ভাণ্ডারী। তিনি মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি। এদিন মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের কুন্নরুন গ্রাম পঞ্চায়েতের মান্দ্রা হাই স্কুলে হয়েছিল দুয়ারে সরকার শিবির। সেই শিবিরেই উপস্থিত হয়ে খোল বাজাতে, করতালি দিতে দেখা গেল সুখেন ভাণ্ডারীকে। মূলত, রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলির প্রচারে দুয়ারে সরকার শিবিরে বসেছিল বাউল শিল্পীদের আসর। সেই আসরেই বাউলদের গানের সঙ্গে তালে তাল মিলিয়ে খোল বাজান এবং করতালি দেন এই নেতা। তারপর বড়ঞার তৃণমূল বিধায়কের সঙ্গে করমর্দন করেন তিনি।

অনেক অনুরোধের পর নিজেকে ‘শিল্পী’ পরিচয় দিয়ে তিনি জানান, শিল্পী পরিচয়ই তাঁর প্রথম পরিচয়। রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিল্পী পরিচয়কে বেশি গুরুত্ব দিয়ে দেখেন তিনি। তাই তিনি এই শিবিরে শিল্পী হিসাবেই এসেছেন।
বড়ঞার তৃণমূল বিধায়ক নিজে সুখেন ভাণ্ডারীর কাছে গিয়ে তাঁর সঙ্গে করমর্দন করেন এবং তাঁকে জড়িয়ে ধরে ছবি তোলেন।
বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বলেন, “উনি একজন বাউলশিল্পী এবং রাজ্য সরকারের শিল্পী ভাতা পান। কিন্তু, যাঁকে রাজ্য সরকার ও শাসকদলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রচার করতে দেখা গিয়েছে, তিনি কী ভাবে দুয়ারে সরকার শিবিরে! তৃণমূল বিধায়কের জবাব, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুরই পরিবর্তন হয়।”

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...