Friday, April 3, 2026

দেশের জনবিন্যাস বদলালে সংবিধান অস্তিত্ব হারাবে: মত মাদ্রাজ হাইকোর্টের বিচারপতির

Date:

Share post:

দেশের জনবিন্যাস বদলে দেওয়া হলে সংবিধান তার অস্তিত্ব হারিয়ে ফেলবে। এমনটাই জানালেন মাদ্রাজ হাইকোর্টের(Madras High Court) বিচারপতি জি আর স্বামীনাথন(GR Swaminathan)। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানালেন, সংবিধান ততক্ষণ পর্যন্ত তার অস্তিত্ব বজায় রাখতে পারবে যতক্ষণ দেশের ঐতিহ্য ও ধর্মের অধীনে থাকা মানুষরা এক থাকেন।

বৃহস্পতিবার চেন্নাইয়ের(Chennai) এক বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন স্বামীনাথন। সেখানেই তিনি বলেন, “বি আর আম্বেদকরের লেখা সংবিধান সকলের জন্য। কিন্তু সংবিধানকে যদি একই রকম থাকতে হয়, তাহলে তা রচনার সময় দেশের জনবিন্যাস যা ছিল সেটাকে বজায় রাখতে হবে। যদি জনবিন্যাস বদলে যায়, তাহলে সংবিধানও অস্তিত্ব হারিয়ে ফেলবে।” একই সঙ্গে তিনি যোগ করেন, “সুতরাং সংবিধানকে একই রকম রাখতে গেলে দেশের জনবিন্যাসের প্রকৃতিকে অপরিবর্তিত রাখতে হবে। আর সেটা করতে গেলে ভারতের ধর্ম ও ঐতিহ্যকে যাঁরা অনুসরণ করেন তাঁদের সেই ধারা বজায় রাখতে হবে। একজন বিচারপতি হিসেবে আমি এর বেশি বলতে পারব না।”

তবে এহেন বক্তব্যের পর বিষয়টি নিয়ে যাতে বিতর্ক না হয় তার জন্য তিনি আরও বলেন, “এই কথাগুলো হয়তো একটু বিতর্কিত মনে হতে পারে। কিন্তু আমি তেমন কিছু বলতে চাইছি না।”

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...