Friday, April 3, 2026

সন্তোষপুর স্টেশনে ভয়া*বহ অ*গ্নিকাণ্ড, শিয়ালদহ ব্যা*হত ট্রেন চলাচল

Date:

Share post:

বৃহস্পতিবার সন্ধে নাগাদ সন্তোষপুর স্টেশনে (Santoshpur Station) দু’নম্বর প্ল্যাটফর্মের বেশ কয়েকটি দোকানে আগুন লাগে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন(Fire Engine)। পূর্ব রেলের (Eastern Rail) তরফে বলা হয়েছে পরিস্থিতি সামাল দিতে শিয়ালদহ দক্ষিণ শাখার (Sealdah South Division Rail) ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

সন্তোষপুর স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চারিদিকে কালো ধোঁয়ায় ঢেকে গেছে এলাকা। প্ল্যাটফর্ম সংলগ্ন দোকান থেকে আগুন ছড়ায় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এর ফলে শিয়ালদহ বজবজ শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। নিউ আলিপুর, পার্ক সার্কাস স্টেশনের কাছে একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়েছে। পূর্ব রেলের CPRO কৌশিক মিত্র (Kaushik Mitra) জানিয়েছেন, যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...