Tuesday, April 7, 2026

অনুষ্ঠিত হল দ্বাদশ বঙ্গ গৌরব অনন্য সম্মান

Date:

Share post:

কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠিত হল দ্বাদশ বঙ্গ গৌরব অনন্য সম্মান ২০২২-২৩। আয়োজক রিপোটার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন এধান অতিথি মলার ঘোষ, বিশেষ অতিথি সংগীত শিল্পী জেনিভা রায় ও বিশ্বরূপ সিনহা, সংস্থার সভাপতি মনোতোষ বেরা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহ-সভাপতি সনৎ সেন সহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতেই বঙ্গ সিনেমাটিকের দুটো শর্ট ফ্লিমের পোষ্টার লঞ্চ হয়। সংস্থার সভাপতি ও সম্পাদকের স্বাগত ভাষণ এর পর মূল অনুষ্ঠান ‘ সম্মান প্রদান” শুরু হয়। এবারে মোট ১৯জন সম্মান প্রাপক। তাঁরা হলেন পল্লবী দাস, শুভজিৎ পাল, সঙ্গীতা কুমারী, বিশ্বরূপ সিনহা, শ্যামল প্রামানিক, কৃষ্ণচদ্ৰ রাউত, মনীষা বেরা, প্রিয়াংকা পাল, মহঃ জানে আলম, জেনিভা রায়, সঞ্জয় মজুমদার, সুমন সরকার, প্রবীর পাচাল, পাথসারথি সাহা, দেবরাজ দে, ড. অশোক কুমার সিংহ, স্বরূপ রায়, শুভ্রা নায়েক, এবং রনিতা ঘোষাল।

এদিন প্রবীর পাচাল ও বিশ্বজিত মুখার্জী পরিচালিত মুক্তি আসন্ন বাংলা ছায়াছবি “মুখ মুখোশ” এর টিজার ও পোষ্টার আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়। এছাড়াও উপস্থিত ছিলেন দেব কুমার দে, দয়াল মওল ও রিয়া দাস। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আয়োজক সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন,সংস্থার আহ্বায়ক দেবব্রত রায় চৌধুরী ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন।

আরও পড়ুন- লাফিয়ে বাড়ছে দেশের কো.ভিড সংক্রমণ! উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...