Friday, June 26, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় পেল লখনৌ সুপার জায়ান্টস। হায়দরাবাদকে ৫ উইকেটে হারাল কে এল রাহুলের দল। লখনৌ-এর হয়ে তিন উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া। ব‍্যাট হাতেও দুরন্ত ইনিংস খেলেন তিনি। ব‍্যাট হাতে ৩৫ রান অধিনায়ক রাহুলের।

২) এই বছরেই বিশ্বকাপ ভারতে। তাই ভারতে খেলতে যেতে পারলে ভালো হত। তবে পারিবারিক সমস্যার কারণে দেশেই থাকতে হচ্ছে।” আইপিএল থেকে সরে যাওয়ার প্রথম প্রতিক্রিয়া বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসানের।

৩) রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডার্বি ফলাফল ১-১। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে বসেছিল ছোটদের ডার্বি। আর সেই ডার্বিতে এগিয়ে থেকেও মোহনবাগানের সঙ্গে ১-১ গোলে ড্র করল ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন দীপ সাহা। বাগানের হয়ে গোলটি করেন ফারদিন আলি মোল্লা।

৪) ইডেনে ম‍্যাচ জিতে অন‍্য মেজাজে বলিউডের পাঠান, বিরাটকে শেখালেন নাচ, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বুধবার ম‍্যাচের পর শাহরুখ আশে পাশের সবাইকে অবাক করে দিয়ে কিছুক্ষণের জন্য কোরিওগ্রাফারের ভূমিকা পালন করেন।

৫) আরসিবির বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং করে ম‍্যাচের সেরা হয়ে শার্দুল বলেন,” জানি না কীভাবে এত ভাল খেলে দিলাম। কিন্তু সেই সময় স্কোরবোর্ড দেখলে যে কেউ বুঝতে পারতেন আমরা সমস্যার মধ্যে ছিলাম।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...