Saturday, April 4, 2026

রাহুলকে সা.জা শোনানোর জের! বিচারককে হু.মকি কংগ্রেস নেতার

Date:

Share post:

কংগ্রেস (Congress) ক্ষমতায় এলে আপনার জিভ কেটে নেব। রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে সাজা শোনানো বিচারপতিকে এবার কড়া ভাষায় আক্রমণ করলেন তামিলনাড়ুর (Tamil Nadu) এক কংগ্রেস নেতা (Congress Leader)। দিন কয়েক আগেই রাহুল গান্ধীকে মানহানি মামলায় দোষী সাব্যস্ত করে ২ বছরের জেলের সাজা শুনিয়েছিলেন বিচারক। আর সেই বিচারকেরই এবার জিভ কেটে নেওয়ার হুমকি দিলেন তামিলনাড়়ুর কংগ্রেস সভাপতি মানিকান্দন (Manikandan)। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সুরাটের আদালতে (Surat Court) রাহুল গান্ধীর কারাদণ্ডের সাজা নিয়ে ক্ষোভ বাড়ছে কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে। ইতিমধ্যে বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগে সরব হয়েছে কংগ্রেসের একাধিক উচ্চপদস্থ নেতা। আর এবার তামিলনাড়ুর এই কংগ্রেস নেতা বিচারপতির বিরুদ্ধে কড়া সমালোচনা করে সংবাদ শিরোনামে উঠে এসেছেন। রাহুলের সাংসদ পদ বাতিলের প্রতিবাদ করে মানিকান্দন বলেন, ২৩ মার্চ সুরাটের আদালতের বিচারক আমাদের নেতা রাহুল গান্ধীকে ২ বছরের সাজা দিয়েছেন। শুনে রাখুন, ‘কংগ্রেস যখন ক্ষমতায় আসবে, আমরা আপনার জিভ কেটে নেব।’ আর একজন বিচারপতিকে এমন মন্তব্যের জেরে কংগ্রেসের ওই নেতার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যে মানিকান্দনের বিরুদ্ধে দিনডিগুল থানায় তিনটি পৃথক ধারায় মামলা রুজু হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনের প্রচারে কর্নাটকের (Karnataka Election) একটি জনসভায় মোদি পদবি নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় রাহুল গান্ধীর বিরুদ্ধে গুজরাটে সুরাটের একটি আদালতে মানহানির মামলা দায়ের করেন এক বিজেপি বিধায়ক। সেই মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করেন বিচারক। তাঁকে ২ বছরের কারাদণ্ড শোনানো হয়। এর পরেই বাতিল হয়ে যায় রাহুলের সাংসদ পদ। তারই প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করছে কংগ্রেস। দেশ জুড়ে চলছে বিক্ষোভ অবস্থান। আর এই আবহেই রাহুলকে সাজা শোনানো বিচারকের জিভ কাটার হুমকি দিলেন মানিকান্দন।

 

 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...