Friday, June 26, 2026

কলকাতায় অ্যা*সিড আক্রা*ন্তদের পাশে থাকার অঙ্গীকার শাহরুখের

Date:

Share post:

তিনি শুধুমাত্র একজন সুপারস্টার অভিনেতা নয়, তিনি সমাজের প্রতি দায়বদ্ধ। বলিউদের কিং খান শাহরুখের এমন পরিচয় আগেও মিলেছে। তিনি যতটাই পেশাদার, ততটাই মানবিক। তিনি বাজিগর। জীবনযুদ্ধে বেঁচে থাকার কঠিন লড়াইয়ে যাঁরা জিতে ফিরে আসেন তাঁরাই তো বাজিগর। ইডেনে নাইটদের বিরাট জয়ের পর শাহরুখ খান দেখা করলেন শহরের এমন সব বাজিগরদের সঙ্গে। পাশে থাকার অঙ্গীকার করলেন।

কেউ কোনও বিকৃতমনস্ক পুরুষের দ্বারা কেউ বা গার্হস্থ্য হিংসার শিকার হয়ে বা দুর্ঘটনায় অ্যাসিড আক্রান্ত হয়ে জীবনের অন্ধকার চোরাগলিতে হারিয়ে যেতে বসেছিলেন।কিন্তু মনের জোর আর তাগিদের মেলবন্ধনেই সেই প্রতিকূলতাকে হারিয়ে জয়ী হয়েছেন। কেকেআরের মতোই ওদের স্লোগান করব, লড়ব, জিতব রে।

সেই মণীষা পৈলান, সোনালিরা এই লড়াইয়ে পাশে পেলেন কেকেআর মালিক তথা বলিউড বাদশা শাহরুখ খানকে।
আগে থেকেই অ্যাসিড আক্রান্তদের সময় দিয়ে রেখেছিলেন শাহরুখ। দেখা করে শাহরুখ দিলেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। শাহরুখকে পাশে পেয়ে তাঁরাও নতুন করে বাঁচার রসদ পেলেন।

 

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...