Monday, April 6, 2026

Duare Sarkar : আবেদনের ৫ দিনের মাথায় প্রকল্পের সুবিধে পাচ্ছেন বাংলার মানুষ!

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্য জুড়ে ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) প্রকল্প চালু করেছেন যাতে মানুষ একাধিক সরকারের সুযোগ-সুবিধে পেতে পারেন। এপ্রিলের প্রথম থেকেই রাজ্যজুড়ে দুয়ারে সরকার (Duare Sarkar) শিবিরে আবেদন করতে শুরু করেছেন বঙ্গবাসী। আগেই বলা হয়েছিল ১০ এপ্রিল পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে এবং পরিষেবা প্রদানের কাজ শুরু হবে আগামী ১১ এপ্রিল থেকে। কিন্তু তার আগেই রাজ্যজুড়ে আবেদনকারীদের পরিষেবা দিতে শুরু করেছে সরকার। তথ্য পরিসংখ্যান বলছে দুয়ারে সরকার শিবিরে আবেদনের পঞ্চমদিনের মাথায় মোট আবেদনকারীর ৫০ শতাংশের বেশি মানুষ নানা প্রকল্পের সুবিধা পেতে শুরু করেছেন।

কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা বার্ধক্য ভাতা সহ একাধিক সরকারি সুযোগ-সুবিধা পেতে দুয়ারে সরকারের আবেদন করেন সাধারণ মানুষ। প্রশাসন সূত্রে খবর এবার সেই আবেদনকারীর একটা বড় অংশকেই পরিষেবা প্রদান করা হয়ে গিয়েছে। গত ৫ এপ্রিল পর্যন্ত প্রায় ১৪ লক্ষ আবেদন জমা পড়েছে । পরিসংখ্যান বলছে ইতিমধ্যেই প্রায় ৯ লক্ষের মতো আবেদনের নিষ্পত্তিকরণের কাজ শুরু করেছে প্রশাসন।কোচবিহার, মুর্শিদাবাদ এবং আলিপুরদুয়ার জেলায় মোট আবেদনের প্রায় ৬০ শতাংশেরও বেশি কাজ শুরু হয়ে গেছে। রাজ্যের অন্যান্য জেলাতেও প্রায় ৫০ শতাংশের কাছাকাছি আবেদনের নিষ্পত্তিকরণের কাজ চলছে। কারোর স্বাস্থ্যসাথী কার্ড জনিত সমস্যা, কেউ আবার বর্ধিত বিদ্যুৎ বিলে জেরবার। ইতিমধ্যে বিধবা ভাতা ,লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের সুফল পেতে শুরু করেছেন বাংলার মানুষ।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...