Saturday, April 4, 2026

হাঁসখালি শুট*আউট কা*ণ্ডে গ্রেফ*তার চায়ের দোকানের মালিক

Date:

Share post:

হাঁসখালি শুটআউট কাণ্ডে গ্রেফতার এক।ধৃতের নাম খালেক মণ্ডল। শুক্রবার রাতে নদিয়ার রামনগরের বড় চুপড়িয়া থেকে গ্রেফতার করা হয় তাকে। জানা গিয়েছে, যে চায়ের দোকানে তৃণমূল নেতা গুলিবিদ্ধ হয়েছিলেন সেই দোকানেরই মালিক তিনি। মোট ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল মৃতের পরিবার। তাদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে শনিবার রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ড সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে বলেই আশা তদন্তকারীদের।
প্রসঙ্গত, শুটআউট কাণ্ডে প্রত্যক্ষভাবে খালেক জড়িত কিনা, তা এখনও স্পষ্ট নয়।শুক্রবার সকালে খুন হন নদিয়ার হাঁসখালি থানার রামনগর বড় চুপড়িয়ার তৃণমূলের অঞ্চল সহ–সভাপতি আমোদ আলি বিশ্বাস। বসেছিলেন চায়ের দোকানে। আচমকাই সেখানে বাইক নিয়ে হাজির হয় আট থেকে ১০ জন। সকলের মুখ কাপড়ে ঢাকা ছিল। আমোদ আলিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে তারা। এরপরই দুষ্কৃতীরা চম্পট দেয়। ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী। শুক্রবার রাতেই এই ঘটনায় এক জনকে গ্রেফতার করে পুলিশ।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...