Saturday, April 4, 2026

ব্রিটেনের হাতে ভারতের সম্পত্তি ! সংগ্রহশালা থেকে মিলল গুপ্ত নথি

Date:

Share post:

ভারতের সম্পত্তি (Property of India) কী করে ব্রিটেনের রাজ পরিবারের (Britain Royal family) হাতে চলে গেল, সেই নিয়ে ধোঁয়াশা অনেক আগে থেকেই ছিল। এবার সেই রহস্যের জট কাটতে চলেছে।সম্প্রতি ব্রিটেনের ইন্ডিয়া অফিসের সংগ্রহশালা থেকে মিলল ঔপনিবেশিক আমলের ফাইল(Colonial Files and Documents)। আর সেখান থেকেই , ভারতের মূল্যবান ধন-সম্পদ কী করে ব্রিটেনের রাজ পরিবারের হাতে চলে গেল সেই সম্পর্কিত তথ্য মিলেছে।

রানির মৃত্যুর পর রাজপরিবারের দায়িত্ব পেয়েছেন রাজা তৃতীয় চার্লস (King Charles III)। আগামী মাসেই তাঁর রাজ্যাভিষেক। তার প্রাক্কালে সেই পরিবারের সম্পদ ও অর্থ নিয়ে ‘কস্ট অব দ্য ক্রাউন’ (Cost of the Crown) নামে একটি তদন্তমূলক ধারাবাহিক লেখার কাজ শুরু হয়েছে। সেই সূত্রেই চলতি সপ্তাহে প্রকাশ্যে এসেছে ৪৬ পৃষ্ঠার বিশেষ একটি ফাইল। রাজভাণ্ডারের হাজার হদিস করতে গিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যেখানে নানা সম্পদের মধ্যে ছিল একটি পান্নাখচিত সোনার কোমরবন্ধ। এই বিষয়ে অনুসন্ধান করে জানা যায় যে পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং নিজের ঘোড়াকে সাজাতে ওই কোমরবন্ধ ব্যবহার করতেন । ভারত জয়ের স্মারক হিসেবে পরবর্তীকালে তা দেওয়া হয়েছিল রানি ভিক্টোরিয়াকে। যা আজ রাজপরিবারের সম্পদের অংশ। এখানেই শেষ নয়, ১৮৩৭ সালে পাঞ্জাবে যান তৎকালীন গভর্নর জেনারেল জর্জ ইডেন ও তাঁর দিদি ফ্যানি ইডেন। মহারাজা রঞ্জিত সিং এর জাঁকজমক দেখে ফ্যানি জানিয়েছিলেন যে কখনো যদি রাজার রাজত্ব দখল করার সুযোগ মিলে তাহলে তিনি নাকি সবার আগে আস্তাবলে চলে যাবেন। আসলে ঘোড়াগুলিকে সুন্দর সোনা এবং মণি মুক্ত দিয়ে সাজাতেন রঞ্জিত সিং। সেই রাজার সম্পত্তি এখন ব্রিটেনের রাজ পরিবারের অংশ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...