Thursday, April 2, 2026

তেলেঙ্গানায় সরকারি প্রকল্পের উদ্বোধনে মোদি, তোপ দাগলেন ‘পরিবারতন্ত্র’ নিয়ে

Date:

Share post:

দক্ষিণের রাজ্য তেলঙ্গানায়(Telengana) একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। একইসঙ্গে বিরোধী রাজ্যে পা রেখে পরিবারবাদ নিয়ে সরব হতে দেখা গেল তাঁকে। শনিবার হায়দরাবাদের জনসভায় নাম না করেই মোদি নিশানা করলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে(KC Rao)।

ভোট আসছে তেলঙ্গানাতে। তার আগে যথারীতি শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান-উতোর। তেলঙ্গানা দখলের উদ্দেশে কেসিআর-কাঁটা উপড়াতে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। এই পরিস্থিতিতে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি হায়দরাবাদের জনসভা থেকে পরিবারতন্ত্রের অভিযোগে তোপ দাগলেন কেসিআরকে। মোদির দাবি, তেলঙ্গানার মানুষের জীবনের মানোন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলির বাস্তবায়নে রাজ্য সরকার কোনও সহায়তা করছে না। তিনি বলেন, “কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্য সরকারের অসহযোগিতায় আমি ব্যথিত। এটা তেলঙ্গানার মানুষের স্বপ্নপূরণের পথে বাধা সৃষ্টি করছে। আমি রাজ্য সরকারের কাছে আবেদন করছি, দয়া করে তেলঙ্গানার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এ ভাবে বাধা সৃষ্টি করবেন না।”

শুধু তাই নয় পরিবারতন্ত্র এবং দুর্নীতির অভিযোগ তুলে মোদি বলেন, “পরিবারতন্ত্রকে তোল্লাই দেন এমন কিছু মানুষ কেবল ভাবছেন, তেলঙ্গানার মানুষের জন্য প্রকল্পগুলি থেকে কী করে তাঁরা লাভবান হতে পারেন।” মোদির মতে, পরিবারতন্ত্র এবং দুর্নীতি একই মুদ্রার দু’টি পিঠ। উল্লেখ্য, এদিন তেলেঙ্গানায় মোদি জানান, ১০ লক্ষ কোটি টাকার পরিকাঠামো আধুনিকীকরণের জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে এই রাজ্যে। এছাড়াও এদিন তেলেঙ্গানায় সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেস ও চেন্নাই বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন করেন নরেন্দ্র মোদি।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...