Sunday, April 5, 2026

পার্কিং ফি-র চ্যাপ্টার ক্লোজড, দ্বন্দ্বের কোনও প্রশ্নই নেই: সাফ জানালেন কুণাল

Date:

Share post:

কলকাতা পুরসভা এলাকায় পার্কিং ফি বাড়ানো নিয়ে যেভাবে সমালোচনা করছেন বিরোধীরা, তাকে ধর্তব্যের মধ্যে আনতে চাননা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শনিবার এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পার্কিং ফি-র চ্যাপ্টার ক্লোজড। অনেক বড় কাজের মধ্যে এক আধটা ছোটখাটো কামিউনিকেশন গ্যাপ পড়ে যায়। সেক্ষেত্রে নেত্রীর অভিমুখ অনুযায়ী মানুষের উপর চাপ যাতে না পরে সেই বিষয়টি দেখা  হয় ‌। নেত্রীর অনুরোধ মেনে যে সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে, সেজন্য আমরা পুরসভাকে ধন্যবাদ জানাচ্ছি। মানুষের উপর বাড়তি বোঝা না চাপিয়ে নতুন পার্কিং ফি প্রত্যাহার করে নেওয়ায় ধন্যবাদ মেয়রকেও।

কুণালের স্পষ্ট কথা,ফিরহাদ হাকিম দীর্ঘদিন তৃণমূলের একজন সাংগঠনিক দক্ষ নেতা এবং এই পুরসভার কাজে তিনি দীর্ঘদিন ধরে অভিজ্ঞ।যেটা নিয়ে আলোচনা হচ্ছে, তাতে কোনও দ্বন্দ্বের প্রশ্নই নেই। ফিরহাদ হাকিম দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের নেতাষ নেত্রীর অত্যন্ত আস্থাভাজন এবং পুরসভার কাজে যারা দক্ষ তার মধ্যে অন্যতম। দীর্ঘদিন তিনি কাউন্সিলর হিসেবে, মেয়র হিসেবে পুরসভাযর সঙ্গে যুক্ত। সুতরাং এখানে বিরোধের কোনও প্রশ্নই নেই। একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল সেটা মিটে গেছে। বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না, মানুষের কাছে সেটা জানানোর প্রয়োজন ছিল। তিনি যখনই জেনেছেন তিনি কখনওই চাননি যে মানুষের ওপর কোনও বোঝা চাপুক। তাই তিনি অনুরোধ করেন যাতে তা প্রত্যাহার করা হয়। এজন্য দলের সঙ্গে পুরসভার বা মহানগরিকের কোনও বিরোধের সম্পর্ক নেই।

কুণালের অভিযোগ, ডিএ-র দাবিতে দিল্লির যন্তর মন্তরে যারা ধর্না করতে যাচ্ছেন তারা তো সব বিজেপি কংগ্রেস সিপিএমের লোক।ডিএ দিয়ে দাও বলে যে ধর্না চলছে, কেন্দ্রের কাছে গিয়ে তারা দাবি জানাচ্ছেন, একবারও তো বলছেন না যে রাজ্যের বকেয়া দিয়ে দিলে ডিএটা তাড়াতাড়ি পেয়ে যাবেন।এর পেছনে যে বিজেপির মদত আছে তা স্পষ্ট।কুণালের স্পষ্ট বক্তব্য, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এখানে কেন? মুঙ্গেরে যেখান থেকে ছেলেটিকে ধরে আনা হয়েছে সেখানে যান। তাহলে দেখতে পাবেন বিজেপির আরও কত ক্যাডার, অস্ত্র সেখানে লুকিয়ে আছে।

নারীদের নিয়ে কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য প্রসঙ্গে কুণাল বলেন, বিজেপি নেতারা যৌনতাবাদী এবং নারীবিদ্বেষী মন্তব্যই করে থাকেন। বিজেপির জাতীয় সম্পাদক বলেছেন, মহিলাদের নোংরা পোকাশে শূর্পণখা অর্থাৎ রাক্ষসীর মতো লাগে। এই অমৃত কালে ‘নারী তু নারায়ণী’ প্রতিজ্ঞা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়।

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...