Friday, June 26, 2026

কবে আসছেন লিটন দাস? জানিয়ে দিল কেকেআর

Date:

Share post:

জল্পনার অবসান। বেশ কয়েকদিন ধরে যেই প্রশ্নটা ঘোরাফেরা করছিল কলকাতা নাইট রাইডার্সের অনুরাগীদের, সেই প্রশ্নের উত্তর হাজির। অবশেষে কেকেআরের যোগ দিতে চলেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস। আগামি ৯ এপ্রিল কলকাতায় আসতে চলেছেন তিনি। ১৪ এপ্রিল ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দলে পাওয়া যাবে লিটনকে। এদিন এমনটাই জানান হল কেকেআরের পক্ষ থেকে।

এদিন কেকেআরের তরফে বলা হয়,”আমরা আগামিকাল পর্যন্ত আহমেদাবাদ থাকব। আগামিকাল দুপুরে ম্যাচ আছে। তাই লিটন ঢাকা থেকে সরাসরি কলকাতায় কেকেআরের শিবিরে যোগ দেবে। ঘরের মাঠে আমাদের পরবর্তী ম্যাচ আগামী ১৪ এপ্রিল। সেই ম‍্যাচ থেকেই লিটনকে পাওয়া যাবে।”

তবে দলে যোগ দিলেও পুরোটা পাওয়া যাবে না লিটন দাসকে। আগামী মাসের শুরুতেই একদিনের সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ। সেই সিরিজের দলে থাকবেন লিটনও। সেই পরিস্থিতিতে, কেকেআরের যা সূচি, তাতে মেরেকেটে ২৯ এপ্রিল পর্যন্ত লিটনকে পেতে পারে কলকাতা। অর্থাৎ কেকেআরের জার্সি পরে মাত্র ছ’টি ম্যাচে খেলার সুযোগ পাবেন লিটন। তবে লিটন দলে যোগ দিলেও প্রথম একাদশে থাকা নিয়ে প্রশ্ন উঠছে। কেকেআরের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ভালো ছন্দে থাকায় আদৌও লিটন প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে।

আরও পড়ুন:পন্থের জায়গায় আইপিএল-এ সুযোগ, নতুন অভিজ্ঞতা নিয়ে কী বললেন অভিষেক পোড়েল?


 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...