Wednesday, June 24, 2026

পন্থের জায়গায় আইপিএল-এ সুযোগ, নতুন অভিজ্ঞতা নিয়ে কী বললেন অভিষেক পোড়েল?

Date:

Share post:

চলতি আইপিএল-এ দিল্লি ক‍্যাপিটালসের হয়ে খেলছেন বাংলার অভিষেক পোড়েল। চোটের কারণে ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ খেলতে পারছেন না এবারের আইপিএল-এ। আর তাঁর জায়গায় দিল্লি দলে সুযোগ পেয়েছেন বাংলার প্রতিশ্রুতিবান ক্রিকেটার অভিষেক পোড়েল। আইপিএল শুরু হওয়ার আগেও দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে যোগ দিয়েছিলেন বাংলার উইকেটকিপার ব্যাটার। কিন্তু জানেন কি দিল্লি দলে সুযোগ পাওয়ার খবরটাই মিস করে যাচ্ছিলেন অভিষেক। তবে শেষমেশ তা হয়নি। দিল্লি ক্যাপিটালসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন বাংলার উইকেটরক্ষক ব‍্যাটার।

ঋদ্ধিমান সাহা, শ্রীবৎস গোস্বামীর পর তৃতীয় বাঙালি উইকেটরক্ষক ব্যাটার হিসাবে সুযোগ পেয়েছেন আইপিএল-এ। তবে এই সুযোগটা মিস হয়ে যেতে পারত অভিষেকের। এই নিয়ে দিল্লির উইকেটরক্ষক ব্যাটার বলেন, “যখন দিল্লি ক্যাপিটালস থেকেই খেলার জন্য আমায় ফোন করা হয়, তখন আমি ঘুমোচ্ছিলাম। ফোনটা বেজে যায়, ধরতে পারিনি।” পরে যদিও দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টের সঙ্গে কথাও হয়েছে অভিষেকের। সেই সময়ই সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলে সুযোগ পাওয়ার কথা জানতে পারেন অভিষেক। এই নিয়ে অভিষেক বলেন, “ঘুম থেকে উঠেই আমি ওই নম্বরে ফোন করি। তখনই আমাকে দিল্লি দলে সুযোগ পাওয়ার ব্যাপারে জানান হয়।”

পন্থের জায়গায় সুযোগ পেয়ে ভালো পারফর্ম করতে পারা যে বেশ কঠিন তাও মানছেন অভিষেক। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা তারকা ক্রিকেটার বলেন, “পন্থ অনেক বড় নাম। তাঁর জায়গায় সুযোগ পেয়েছি। আমি জানতাম সুযোগ আসবে। আর সেটাকে কাজে লাগাতে হবে।”

ম্যাচের আগের দিনই হেডকোচ পন্টিং তাঁকে তৈরি থাকতে নির্দেশ দিয়েছিলেন। বাংলার উইকেটরক্ষক ব্যাটার বলেন,” রিকি পন্টিং ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছোটবেলায় খেলতে দেখেছি। তাঁদের সামনে থেকে দেখে অন‍্যরকম অনুভুতি হয়েছিল। ম্যাচের আগের দিন পন্টিং বলেছিলেন তৈরি থাকতে।”

উইকেটকিপার হলেও ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ভক্ত অভিষেক। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের পর হার্দিকের সঙ্গে ছবিও তোলেন তরুণ উইকেটকিপার। তিনি বলেন,”আমি হার্দিককে অনুসরণ করি। তাঁর দলের বিরুদ্ধেই প্রথম ম্যাচ খেললাম। দারুণ লাগল।”

আরও পড়ুন:কেকেআরে যোগ দিলেন জেসন রয়, ছবি প্রকাশ কলকাতার

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...