Sunday, April 5, 2026

অটিজম আ.ক্রান্ত শিশুদের জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে সরকার

Date:

Share post:

শিশুদের মধ্যে অটিজম সহ অন্যান্য বৌদ্ধিক বিকাশ জনিত সমস্যা দ্রুত শনাক্ত করে তার নিরাময়ের জন্য রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। পাশাপাশি এইসব শিশুদের প্রতিবন্ধকতা শংসাপত্র পাওয়ার প্রক্রিয়া ও সরল করা হচ্ছে। রাজ্যে নারী শিশু ও সমাজ কল্যাণ দফতর সূত্রে জানা গিয়েছে অটি.জম আক্রান্ত শিশুদের চিহ্নিত করতে বিভিন্ন জেলায় ‘আর্লি ইন্টারভেনশন সেন্টার’ গড়ে তোলা হয়েছে। এখানে শিশুদের ধারাবাহিকভাবে চিকিৎসা করা হয়। এরাজ্যে মোট ২৪টি সেন্টার গড়ে তোলা হয়েছে। সেখানে সুষ্ঠু চিকিৎসা ও পরিকাঠামো উন্নয়নের জন্য বাড়তি অর্থসংস্থানের বিষয় পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী দিনে এ ধরনের কেন্দ্রের সংখ্যা বাড়াতে উদ্যোগী হয়েছে নারী শিশু ও সমাজ কল্যাণ দফতর।

অন্যদিক কোনও শিশুর শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা থাকলে, সেই প্রতিবন্ধকতার মাত্রা কত, তা বিচার করেই সংশাপত্র দেওয়া হয়। কিন্তু সেই পদ্ধতি অতি জটিল। তা এবার সরল করার উদ্যোগ নেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে এ ব্যাপারে কাজে লাগানো হবে। জানা গেছে সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে বৌদ্ধিক বিকাশ মাপার যন্ত্র আছে। সেই মাপকাঠিতে কোনও শিশু যদি গড় মাত্রার নীচে থাকে, সেক্ষেত্রে তাকে বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করিয়ে শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।

আরও পড়ুন- রিষড়াকাণ্ডে কড়া পদক্ষেপ প্রশাসনের, নতুন সার্কেল তৈরি করল চন্দননগর কমিশনারেট

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...